বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্ক পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন : জনবান্ধব কনস্যুলার সেবা সমুন্নত রাখার পরামর্শ
ইউএসএনিউজঅনলাইন.কম : পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ১৬ জুন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক পরিদর্শন করেন এবং বিভিন্ন প্রকার কনস্যুলার সেবার মান প্রত্যক্ষ করেন। এ সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান উপস্থিত ছিলেন।

কনস্যুলেটে আগমনের পর কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাসহ কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী তাঁকে অভ্যর্থনা জানান। পরিদর্শনকালে তিনি কনস্যুলেট কর্মকর্তাদের দিক নির্দেশনা প্রদান করেন। বর্তমান সরকারের প্রবাসী বান্ধব কূটনীতির অংশ হিসেবে প্রবাসী বাংলাদেশীদের উন্নতমানের সেবা নিশ্চিত করার বিষয়ে তিনি কনস্যুলেট কর্মকর্তাদের পরামর্শ প্রদান করেন।

এ সময় পররাষ্ট্র মন্ত্রী কনস্যুলার সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলেন। কনস্যুলেট নিয়মতান্ত্রিকভাবে সেবা প্রদান করায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। কনস্যুলেটে আগত সেবা প্রার্থীসহ কমিউনিটির সদস্যবৃন্দ পররাষ্ট্র মন্ত্রীকে তাদের মাঝে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। পররাষ্ট্র মন্ত্রী তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বলেন প্রবাসী বাংলাদেশীরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। উপস্থিত প্রবাসীদের উদ্দেশ্যে তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির অদম্য অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে পররাষ্ট্র মন্ত্রীর এ কনস্যুলেট সফরকে ঐতিহাসিক উল্লেখ করে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা পররাষ্ট্র মন্ত্রী ও সংসদ সদস্যসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, জাতিসংঘে রোহিঙ্গাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে যোগদানের জন্য পররাষ্ট্র মন্ত্রী বর্তমানে নিউইয়র্ক সফরে রয়েছেন।
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর