মায়েদের উচিত অন্তত তিন বা চার বছর বয়স পর্যন্ত শিশুকে নিজের কাছেই ঘুম পাড়ানো

কিছুটা বড় হলেই শিশুদের জন্য আলাদা বিছানার ব্যবস্থা করেন অনেক মা-বাবা। কিন্তু এতে শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয় বলে এক গবেষণায় দাবি করেছেন দক্ষিণ আফ্রিকার কেপটাউন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গবেষণার ফলাফল দেখে তাঁরা বলছেন, মায়েদের উচিত অন্তত তিন বা চার বছর বয়স পর্যন্ত শিশুকে নিজের কাছেই ঘুম পাড়ানো। কারণ, এ বয়সে মায়ের সঙ্গে ঘুমানোই শিশুর জন্য সবচেয়ে নিরাপদ। তা না হলে পরবর্তী সময়ে শিশুরা হূদরোগে ভুগতে পারে বা তাদের মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে।
কেপটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নিলস বার্গম্যান বলেন, ‘শিশুর সর্বোচ্চ বিকাশ নিশ্চিত করতে জন্মের পর কয়েক সপ্তাহ শিশুকে একেবারে মায়ের বুকে রাখা উচিত। এরপর তিন বা চার বছর পর্যন্ত মায়ের সঙ্গেই ঘুম পাড়ানো উচিত।’
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, নবজাতক শিশুদের ওপর গবেষণা চালিয়ে এ ফলাফল প্রকাশ করেছেন কেপটাউন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। এ সময় দেখা গেছে, মায়ের সঙ্গে না থেকে আলাদাভাবে ঘুমালে শিশুদের হূিপণ্ডে তিন গুণ বেশি চাপ পড়ে। এ ছাড়া একা ঘুমানোর সময় ১৬টি শিশুর মধ্যে মাত্র ছয়টি নিরবচ্ছিন্নভাবে ঘুমাতে পারে। গবেষকেরা ধারণা করছেন, ঘুমের এ সমস্যার কারণে বড় হওয়ার সঙ্গে সঙ্গে শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। ফলে কিশোর বয়সে তাদের মধ্যে আচরণগত নানা সমস্যা দেখা দিতে পারে।প্রথম আলো
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes