Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ফ্লোরিডায় সমকামীদের সমাবেশে ট্রাক হামলা, নিহত ১

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: June 21, 2021 | 12:45 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় সমকামীদের সমর্থনে আয়োজিত একটি প্রাইড প্যারেডে ট্রাক হামলার ঘটনা ঘটেছে। শনিবার এই হামলার ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ খবর দিয়েছে রয়টার্স।
খবরে বলা হয়, পুলিশ এরইমধ্যে ওই হামলাকারীকে গ্রেপ্তার করেছে। আটক করা হয়েছে ট্রাকটিকেও। স্থানীয় মেয়র ডিন ট্রানটেইলস মিয়ামি টেলিভিশন স্টেশন থেকে এ কথা জানিয়েছেন। এখনো হামলার পেছনে উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে এটিকে সমকামীদের ওপর আঘাত হিসেবে আখ্যায়িত করেছেন মেয়র।
এখনো হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি। হামলার আগে তিনি ট্রাকের গতি বাড়িয়ে দিয়েছিলেন। এ থেকে ধারণা করা হচ্ছে হামলা পূর্ব পরিকল্পিত ছিল। এ নিয়ে তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, তারা সব দিক থেকে হামলাটি খতিয়ে দেখছে। তদন্তে যোগ দিয়েছে এফবিআইও। হামলায় নিহত ও আহত হওয়া উভয়ই পুরুষ। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তার সুস্থ হয়ে ওঠার বিষয়ে আশাবাদী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV