Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে বর্ণিল আয়োজনে ফাদার্স ডে উদযাপন: কাউন্সিলম্যান পদে মোহাম্মদ এন মজুমদারকে জয়যুক্ত করার আহ্বান (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: June 22, 2021 | 10:00 AM

https://www.facebook.com/USANewsNY/videos/1893071784183100

https://www.facebook.com/USANewsNY/videos/130400609166143

https://www.facebook.com/USANewsNY/videos/212475820729089

https://www.facebook.com/USANewsNY/videos/813933282888188

https://www.facebook.com/USANewsNY/videos/412329923201668

https://www.facebook.com/USANewsNY/videos/1446857935668838

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ফাদার্স ডে ও ঈদ পুনর্মিলনী উৎসব। গত ২০ জুন রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার-ইউনিয়ন পোর্ট রোড এলাকার এ উৎসবে পরিবেশিত হয় জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন নিউইয়র্ক সিটি কাউন্সিলে ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চন ২০২১ এ ডিস্ট্রিক্ট ১৮ (ব্রঙ্কস) এর কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার।

অনুষ্ঠানে ব্রঙ্কসবাসীসহ নিউইয়র্কের নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। ইউনাইটেড বাংলাদেশী কমিউনিটি অব দ্য ব্রঙ্কস আয়োজিত এ অনুষ্ঠানটি কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের নির্বাচনী সমাবেশে রূপ নেয়। অনুষ্ঠান থেকে বাংলাদেশীদের অধিকার প্রতিষ্ঠায় কাউন্সিলম্যান পদে মোহাম্মদ এন মজুমদারকে ২২ জুন মঙ্গলবার ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

নিউইয়র্ক সিটি ট্রানজিট ইউনিয়ন লোকাল ১০০ এর ভাইস চেয়ারম্যান সাইম মুন্তাকিম, বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি-ব্যান্ডস’র সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সাধারণ সম্পাদক জামাল হুসাইন ও সহ সাধারণ সম্পাদক রেজা আব্দুল্লাহ স্বপনের যৌথ

পরিচালনায় অনুষ্ঠানে কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রঙ্কস থেকে নির্বাচিত সাবেক স্টেট এসেম্বলীম্যান এরিক এ স্টেভেনসন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, সহ সভাপতি আহবাব চৌধুরী খোকন ও মঞ্জুর চৌধুরী জগলুল, বাংলাবাজার বিজনেস

এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াদুদ চৌধুরী জাকি ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, গ্র্যান্ড স্পন্সর সিপিএ আহাদ আলী, স্পন্সর সিপিএ

জাকির চৌধুরী, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এ ইসলাম মামুন, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ’র সভাপতি তজমুল হোসেন হৃদয়ে বাংলাদেশ’র যুগ্ম সম্পাদক মাকসুদা আহমেদ, বাংলাদেশী

আমেরিকান কালাচারাল এসোসিয়েশনের সমাজ কল্যাণ সম্পাদক সালমা সুমি, কমিউনিটি অ্যাক্টিভিস্ট নুরুল ইসলাম, সেলিম রেজা, ফাহমিদা চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন দেশ-প্রবাসের বিশিষ্ট শিল্পীরা। ছিলেন প্রবাসের জন প্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব, রোখশানা মির্জা ও শারমিন তানিয়া এবং বাংলাদেশ থেকে আগত সঙ্গীত শিল্পী নাজু আখন্দ। গভীর রাত পর্যন্ত চলে একের পর এক পরিবেশনা। শিল্পীদের অসাধারণ পরিবেশনা দর্শক-শ্রোতারা দারুণভাবে উপভোগ করেন।

ফাদার্স ডে’র এ অনুষ্ঠানে সফল বাবা হিসেবে মোহাম্মদ এন মজুমদারকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। এ সময় কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের সহধর্মিনী রেক্সোনা মজুমদার, কন্যা এটর্নী নাসরিন এ মজনু ও পুত্র এটর্নী রাশেদ মজুমদার শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরে এশিয়ান ড্রাইভিং স্কুলের সৌজন্যে ফাদার্স ডে’র কেক কাটা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সিটি কাউন্সিল নির্বাচনে যোগ্য প্রার্থী হিসেবে পরীক্ষিত সমাজ সেবক মোহাম্মদ এন মজুমদারকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এ গুরুত্বপূর্ণ নির্বাচনে কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের পাশে দাঁড়াতে হবে। তারা বলেন, শুধু বাংলাদেশীদের ভোটেই তার বিজয় নিশ্চিত হতে পারে।

নির্বাচিত হলে তিনি সিটি কাউন্সিলে বাংলাদেশী প্রতিনিধি হিসেবে কমিউনিটির অধিকার আদায়ে জোরালো ভূমিকা

রাখবেন। কমিউনিটির যেকোন সমস্যা সমাধান ও দাবি-দাওয়া বাস্তবায়নে মোহাম্মদ এন মজুমদারকে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান তারা।

মোহাম্মদ এন মজুমদার সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশী কমিউনিটিসহ ইমিগ্রেন্টদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত লড়ে যাবেন। ইমিগ্র্যান্টদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এ নির্বাচনে তাকে ১ নম্বর পছন্দের তালিকায় ভোট দেয়ার অনুরোধ জানান। তিনি প্রত্যেক বাংলাদেশি-আমেরিকানকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, তিনি বিজয়ী হলে সিটি প্রদত্ত সকল সুযোগ সুবিধা আদায় সহ কমিউনিটির অধিকার রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV