যুক্তরাষ্ট্রের নিউজার্সীতে সাপ্তাহিক আমোদ এর উপদেষ্টা সম্পাদক শামসুন নাহার রাব্বীর ইন্তেকাল
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের অন্যতম প্রাচীনতম পত্রিকা কুমিল্লা থেকে প্রকাশিত সাপ্তাহিক আমোদ এর উপদেষ্টা সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী শামসুন নাহার রাব্বী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহী রাজিউন)। মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে গত ২৫ জুন শুক্রবার দুপুর বারোটায় নিউজার্সীর জার্সি শোর মেডিকেল ইউনিভার্সিটি সেন্টারে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে শামসুন নাহার রাব্বীর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ১ ছেলে, ৩ মেয়ে সহ বহু আত্মীয়-সজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ২০০২ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিউজার্সীতে সন্তানদের সাথে বসবাস করতেন। তার পুরো পরিবারই যুক্তরাষ্ট্র প্রবাসী। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

তার পুত্র ও সাপ্তাহিক আমোদ এর সম্পাদক বাকীন রাব্বী ইউএসএনিউজঅনলাইন.কমকে জানিয়েছেন, শনিবার বাদ জোহর নিউজার্সীর ওশান কাউন্টির ইসলামিক সেন্টারে নামাজের জানাজা শেষে স্থানীয় মার্লবোরো কবরস্থানে শামসুন নাহার রাব্বীর মরদেহ দাফন করা হয়েছে।

দেশের প্রবীণতম নারী সাংবাদিক শামছুন নাহার রাব্বীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নিজ এলাকা কমিল্লা সহ দেশ ও প্রবাসের সাংবাদিক ও সুশীল সমাজ।

জানা যায়, সাংবাদিক শামসুন নাহার রাব্বী ১৯৫৯ সাল থেকে স্বামী মরহুম ফজলে রাব্বীর হাতধরে সাংবাদিকতা শুরু করেন। স্বামীর মৃত্যুর পর ১৯৮৫ সালে শামসুন নাহার রাব্বী সাপ্তাহিক আমোদ পত্রিকার সম্পাদকের দায়িত্ব নেন। সাংবাদিতায় বিশেষ অবদানের জন্য তিনি দেশ-বিদেশে বহু সম্মাননা পেয়েছেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes