ফ্লোরিডায় ১২ তলা ভবন ধসে এক জনের মৃত্যু, নিখোঁজ ৯৯
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে একটি ১২ তলা আবাসিক ভবন ধসে অন্তত একজন নিহত এবং ৯৯ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় মেয়রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
স্থানীয় সময় বুধবার দিবাগত রাত দেড়টায় ধসে পড়ার সময় সমুদ্র সৈকত লাগোয়া ভবনটিতে ঠিক কতজন মানুষ ছিল তা পরিষ্কার জানা যায়নি। কী কারণে এই ধসের ঘটনা ঘটল তা স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জানা সম্ভব হয়নি।
তবে মায়ামির উত্তরাঞ্চলীয় মায়ামি-ডেইড শহরের মেয়র ড্যানিয়েল লেভিন-ক্যাভা জানিয়েছেন, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে ১০২ জনের অবস্থান শনাক্ত করা গেছে এবং ৯৯ জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। স্থানীয় জরুরি বিভাগ ভবন ধসের পরপরই উদ্ধার তৎপরতা শুরু করেছে। ৩৫ জনকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিন অংশের ১২ তলা ভবনের মাঝের অংশ হঠাৎ ধসে পড়ে। এর কিছুক্ষণের মধ্যে দুই পাশে দাঁড়িয়ে থাকা দুটি টাওয়ার সদৃশের একটি ধসে পড়ে মাটিতে মিশে যায়। ১৯৮১ সালে নির্মিত ভবনটির ১৩০টি অ্যাপার্টমেন্ট ব্লকের অর্ধেকই তছনছ হয়ে গেছে। মায়ামি অঞ্চলের মেয়র ড্যানিয়েল লেভিন-কাভা জানিয়েছেন, ভবনটিতে যারা অবস্থান করছিলেন সেই সংখ্যা তাদের হিসাব মতে ১০২ জন এবং এখনও ৯৯ জনের কোনো খোঁজ মেলেনি। তবে ভবন ধসের মুহূর্তে বহুতল ওই ভবনটিতে আসলেও কতো মানুষের বসবাস ছিল তা এখনো নিশ্চিত নয়।খবরে বলা হয়, ভবন ধসের কারণ এখনও জানা যায়নি।
লাতিন আমেরিকার অনেকেই নিখোঁজ রয়েছেন বলে দেশগুলোর কনস্যুলেট থেকে জানানো হয়েছে। প্যারাগুয়ের ফার্স্টলেডির বোন ও ভগ্নিপতি তাঁদের তিন সন্তান ও একজন গৃহকর্মীসহ নিখোঁজ রয়েছেন বলে প্যারাগুয়ে সরকার জানিয়েছে।
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women