নিউইয়র্কের ব্রঙ্কসে নর্থইস্ট ব্রঙ্কস বাংলাদেশী এলায়েন্স নামে নতুন বাংলাদেশী সংগঠনের আত্মপ্রকাশ
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রঙ্কসে নর্থইস্ট ব্রঙ্কস বাংলাদেশী এলায়েন্স নামে নতুন বাংলাদেশী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। উত্তর-পূর্ব ব্রঙ্কস অঞ্চলে বাংলাদেশি কমিউনিটি গত দশ বছর ধরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। তবে এই এলাকায় বাংলাদেশী কমিউনিটির কোনও সামাজিক সংগঠন নেই। কমিউনিটির মধ্যে সামাজিক যোগাযোগ এবং সম্প্রীতি তৈরীর লক্ষে সম্প্রতি নর্থইস্ট ব্রঙ্কস বাংলাদেশী এলায়েন্স (এনবিবিএ) নামে একটি নতুন সংগঠন গঠন করা হয়েছে। বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট জালাল আহমেদকে চেয়ারপারসন মনোনীত করে এলাকার মুরুব্বিদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা হলেন জিয়াউস শামস চৌধুরী, আনোয়ারুল হক, মোহাম্মদ ফজলুল করিম এবং এজাজ হোসেন। এছাড়াও সংগঠনের নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্যে বোর্ড অভ ডিরেক্টরস গঠন করা হয়। মামুন আলী এনবিবিএর প্রেসিডেন্ট এবং শফিক আকবর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। বোর্ডের বাকি ডিরেক্টররা হলেন ইমতিয়াজ চৌধুরী, সায়ার উদ্দীন, এজাজ সারওয়াথ, কাজী শামীম উদ্দীন এবং আবু খায়ের আনিসুজ্জামান। প্রেসিডেন্ট মামুন আলী এলাকার সব বাংলাদেশিকে এনবিবিএতে যোগদান করার আহবান জানিয়েছেন।।
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি