Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত মুজিব জন্ম শত বর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের দাবি (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 61 বার

প্রকাশিত: June 28, 2021 | 4:48 PM

https://www.facebook.com/USANewsNY/videos/803778303862248

https://www.facebook.com/USANewsNY/videos/397980048241792

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত মুজিব জন্ম শত বর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত ২৬ জুন ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ, জন্মদিনের কেক কাটা সহ আলোচনা সভার আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠান থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের জোর দাবি জানান হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত মুজিব জন্ম শত বর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশার সভাপতিত্বে এবং মেম্বার সেক্রেটারী যুবলীগ নেতা জামাল হুসেন ও যুগ্ম সদস্য সচিব রেজা আব্দুল্লাহ স্বপনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ বশারত আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ডা. মাসুদুল হাসান, কাজী কয়েস, হিন্দাল কাদির বাপ্পা, গোলাম রব্বানী চৌধুরী, বীর

মুক্তিযোদ্ধা ড. আবদুল বাতেন, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সরাফ সরকার, বীর মুক্তিযোদ্ধা মনজুর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, শেখ মকলু মিয়া, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক হোসেন আহম্মদ মজুমদার, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শেখ জামাল হোসেন, হেলিম উদ্দিন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান

সর্দার, সহ সভাপতি দুরুদ মিয়া রনেল, নাফিউর রহমান তুরান, ইকবাল, হোসেন, নুর উদ্দিন, নুরে আলোম জিকু, শাহীন কামালি, রবিউল ইসলাম, মঈদুল লস্কর জুয়েল, আল মামুন সরকার, সুয়েব আহমেদ, সাদিকুর রহমান, শাহ সেলিম, নুরুল ইসলাম, শ্যামল কান্তি, সোহান আহমেদ টুটুল, সেলিম রেজা, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সাবেক সভাপতি খবির উদ্দিন ভূইয়া, সহ সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট রতন চক্রবর্তী, হাবিব ফয়েজী, মিজানুর রহমান চৌধুরী, আবদুর রহমান, মাকসুদা আহমেদ, আব্দুর রউফ পাশা, রাশেদ ইসলাম সহ আওয়ামীলীগ সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ ও লাল-সবুজ বেলুন উড়িয়ে কর্মসূচি শুরু হয়। সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়র প্রদক্ষিণ শেষে স্টার্লিং-বাংলাবাজার এলাকায় বাংলাদেশ মোরালের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে নেতা-কর্মীরা জয় বাংল, জয় বঙ্গবন্ধু সহ বিভিন্ন শ্লোগানে মুখরিত থাকেন।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা এম এ নাসির। সভায় জাতির জনক বঙ্গবন্ধু সহ শহীদের আত্মার মাগফিরাত ও শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ্যায়ু কামনা করা হয়। ৫২র ভাষা আন্দোলন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ, ৭৫ এর ১৫ই আগস্ট ও ৩রা নভেম্বর জেলহত্যা সহ নিহতদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম জন্মদিনের কেক কাটা হয়।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু, আওয়ামীলীগ ও বাংলাদেশ এক অভিন্ন ইতিহাস। মানুষের অধিকার আদায়ের লক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের জন্ম। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নের্তৃত্বে বাংলাদেশ অপ্রতিরুদ্ধ গতিতে এগিয়ে চলেছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে নেই। বক্তারা দল ও দেশের বিরুদ্ধে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনা গণমানুষের পাশে থেকে সকল ষড়যন্ত্র ও চ্যালেঞ্জ মোকাবেলা করে স্বপ্নের সোনারবাংলা গঠনে কাজ করে যাচ্ছেন। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে দেশে-প্রবাসে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলকে শক্তিশালী করতে ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি গঠন এখন সময়ের দাবী বলে তারা উল্লেখ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV