Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের উদ্যোগে বর্ণিল বই প্রকাশনা উৎসব (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 141 বার

প্রকাশিত: June 28, 2021 | 5:19 PM

https://www.facebook.com/USANewsNY/videos/129835742594836?notif_id=1624836916745685&notif_t=page_share&ref=notif

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের উদ্যোগে গত ২৭ জুন আহবাব চৌধুরী খোকন এর ভ্রমণ কাহিনী “জিরো পয়েন্ট” এবং সারওয়ার চৌধুরী এর গল্পগ্রন্থ “কাঙাল ভালোবাসা” ও প্রবন্ধ গ্রন্থ “বোহেমিয়ান ভাবনা” এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের এশিয়ান পার্টি হলে বর্ণিল আয়োজনে বই তিনটির মোড়ক উন্মোচন শেষে বইয়ের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। প্রকাশনা উদযাপন কমিটির আহবায়ক কবি শাহ বদরুজ্জামান রুহেলের সভাপতিত্বে ও সদস্য সচিব কবি হাবিব ফয়েজির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উৎসবের প্রধান সমন্বয়কারী কবি মাকসুদা আহমদ। বইয়ের ওপর আলোচনায় অংশ নেন বিশিষ্ট লেখক ও কবি এ বি এম সালাহ উদ্দিন, কবি শিউল মনজুর, কবি সোনিয়া কাদির, লেখক ও সংগঠক মোশাররফ হোসেন, অধ্যাপক আমিনুর হক চুন্নু ও কবি নাসরিন চৌধুরী। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি প্রাক্তন সভাপতি আজমল হোসেন কুনু, বাংলাদেশ সোসাইটি সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকি, জালালাবাদ এসোসিয়েশন সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির প্রাক্তন সভাপতি সোহান আহমদ টুটুল, জিরো পয়েন্ট বইয়ের লেখক আহবাব চৌধুরী খোকন, কাঙ্গাল ভালোবাসা ও বোহেমিয়ান ভাবনার লেখক সারওয়ার চৌধুরী, আহবাব চৌধুরী খোকনের কন্যা রাইদা মোজাহিদ চৌধুরী, সারওয়ার চৌধুরীর সহধর্মিনী সালমা চৌধুরী ও ছেলে সাজিদ চৌধুরী, কবি পলি শাহিনা, সাংবাদিক এমদাদ চৌধুরী দিপু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বই তিনটির মোড়ক উন্মোচন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু, মূলধারার রাজনীতিবিদ মোহাম্মদ এম মজুমদার, লেখক ও শিক্ষানুরাগী সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, সমাজকর্মী লোকমান হোসেন লুকু।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, সিপিএ জাকির চৌধুরী, বাংলাদেশ সোসাইটির কার্যকরী সদস্য মাহবুব উদ্দিন মাহবুব, বাকা সহ সভাপতি লোকমান হোসেন লুকু, মোহাম্মদ সাদি মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির শামীম, শাহ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম ডি আলাউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোমিত তানিম, প্রচার সম্পাদক সোহেল আহমদ, কার্যকরী সদস্য মোহাম্মদ করিম রনি, কমিউনিটি এক্টিভিস্ট রেজা আব্দুলাহ, মনজুর চৌধুরী জগলু, বশীর আহমেদ, মাহবুব খান সেবুল, জালাল চৌধুরী, জুসেফ চৌধুরী, রোকন হাকিম, মান্না মুনতাসির সহ কমিউনিটির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে যোগ দেয়া সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান আহবাব চৌধুরী খোকন এবং সারওয়ার চৌধুরী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV