Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘পরানে আগ্রাবাদ ইউএসএ’র আগ্রাবাদ নাইট ৭ আগস্ট

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: July 5, 2021 | 3:54 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে কুইন্সের হিলসাইড এভিনিউস্থ তাজমহল রেষ্টুরেন্ট ও পার্টি হলে আগামী ৭ আগস্ট অনুষ্ঠিত হবে ‘আগ্রাবাদ নাইট’। অনুষ্ঠানটি আয়োজন করছে উত্তর আমেরিকায় বসবাসরত আগ্রাবাদিয়ানদের সংগঠন ‘পরানে আগ্রাবাদ ইউএসএ’।
অনুষ্ঠানটির আয়োজন উপলক্ষ্যে গত ১৮ জুন কুইন্সের একটি রেষ্টুরেন্টে পরানে আগ্রাবাদ ইউএসএ-এর উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা নিউইর্য়ক সিটিতে আগ্রাবাদ নাইট সফল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।
সংগঠক বাদশা ভাই বলেন, কোভিডের কারণে অনেক দিন প্রিয়জনদের সাথে দেখা মিলেনি, এই আয়োজনের মাধ্যমে পুরোনো বন্ধুদের সাথে আবার দেখা হবে, দারুন একটা সময় কাটাতে পারবে সবাই, এই আশা রাখি।
আয়োজকরা আরো জানান, নিউইর্য়ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত চট্টগ্রামের আগ্রাবাদের সবাইকে একত্রে করার উদ্যোগ এটি। আয়োজকদের মধ্যে ছিলেন বাদশা, বকুল, বাবু, জুয়েল, আতিক, রুশো, ললি প্রমুখ।
পরানে আগ্রাবাদ ইউএসএ -এর এই কার্যক্রমের সাথে চট্টগ্রামের আগ্রাবাদের কেউ যদি সংযুক্ত হতে চাইলে আতিক (৬৪৬-২৪০-৬০৬২), লিটন (৯১৭-৭৫৩-২৪৬০) এবং রুশো (৯১৭-৬০০-০১৮৫) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV