Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সাপ্তাহিক ঠিকানার বর্ণাঢ্য পুনর্মিলনী

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: July 5, 2021 | 4:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: ৩২ বছরে পদার্পণ উপলক্ষে নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা ভাষার সংবাদপত্র সাপ্তাহিক ঠিকানা গত ১৭ জুন আয়োজন করেছিল এক বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠানের। নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় সেদিন সন্ধ্যায় হাজির হয়েছিলেন সব শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা। তাদের সরব ও স্বতঃস্ফূর্ত পদচারণে মুখরিত ছিল বিশাল হলরুম। এই পুনর্মিলনী উৎসব যেন পরিণত হয়েছিল এক মহা মিলনমেলায়। ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা যেন হয়ে উঠেছিল একখ- বাংলাদেশ। অনুষ্ঠানে শুধু বাংলাদেশিরা নন, উপস্থিত হয়েছিলেন আমেরিকার মূলধারার জনপ্রতিনিধি, রাজনীতিবিদ এবং বিশিষ্টজনেরা।

‘স্বদেশ প্রবাসের সেতুবন্ধ’ স্লোগান নিয়ে দীর্ঘ ৩২ বছর ধরে নিরলস পথচলা, যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের প্রিয় মুখপত্র সাপ্তাহিক ঠিকানা প্রতিবছরই এ রকম মিলনমেলার আয়োজন করে আসছে। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত বিরতিহীন চলে অনুষ্ঠান। এতে নারী-শিশুসহ সাত শতাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।

ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক এমপি এম এম শাহীন অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন সাংবাদিক ও উপস্থাপক আশরাফুল হাসান বুুলবুল এবং সংবাদ পাঠিকা ও উপস্থাপক ফাতেমা সাহাব রুমা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শুরুতেই করোনায় মৃত্যুবরণকারীদের বিদেহী আত্মার শান্তি কামনা ও তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে মোনাজাত করা হয় এবং তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সূচনা বক্তব্য দেন ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান। স্বাগত বক্তব্যে এম এম শাহীন দীর্ঘ ৩২ বছর ধরে ঠিকানাকে মনেপ্রাণে ভালোবাসা ও সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও সবাইকে ঠিকানার পাশে থাকা ও সহযোগিতা অব্যাহত রাখার জন্য সবার প্রতি তিনি আহ্বান জানান। এ ছাড়া প্রবাসীদের জন্য বাংলাদেশের জাতীয় সংসদে ৩০টি আসন সংরক্ষণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন বলে উপস্থিত অতিথিদের তিনি অবহিত করেন। বক্তৃতা শেষে এম এম শাহীন অতিথিদের সঙ্গে ঠিকানা পরিবার ও তার নিজ পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দেন।
ঠিকানার পুনর্মিলনীতে বাংলাদেশি কমিউনিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, কমিউনিটি লিডার নাসির আলী খান পল, প্রবীণ ডেমোক্র্যাট লিডার মোরশেদ আলম, সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান বাবরুল হোসেন চৌধুরী, নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী ও অধ্যাপক দেলোয়ার হোসেন, প্রবীণ কমিউনিটি লিডার ও লীগ অব আমেরিকার সাবেক সভানেত্রী লাকী খালেক, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি লিডার শাহনেওয়াজ, ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত প্রেস মিনিস্টার শাহ আলম খোকন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, লীগ অব আমেরিকার সাবেক সভাপতি এমাদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুর রহমান, শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, জ্যাকসন হাইটস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহম্মদ আলম নমি, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও মূলধারার রাজনীতিক ফখরুল ইসলাম দেলোয়ার, নারীনেত্রী অধ্যাপিকা হুসনে আরা বেগম ও শাপলা খান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুল খান, বর্তমান সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল প্রমুখ।
অনুষ্ঠানে মার্কিন নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটির মেয়র প্রার্থী অ্যান্ড্রু ইয়াং ও ক্যাথরিন গার্সিয়া, নিউইয়র্ক স্টেট সিনেটের জন ল্যু ও লুইস সেপুলভেদা, অ্যাসেম্বলিম্যান জহরান মমদানি প্রমুখ।
অনুষ্ঠানে করোনা মহামারির সময় মানুষের পাশে থেকে যেসব ব্যক্তি-সংগঠন সহায়তার হাত বাড়িয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, ঠিকানা পরিবারের পক্ষ থেকে এমন ১৫ জন ব্যক্তি ও সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পরে অতিথিদের ঠিকানার পক্ষ থেকে আপ্যায়িত করা হয়। সবশেষে আয়োজন করা হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাংলাদেশি শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV