বাংলাদেশী আমেরিকান আইটি প্রফেশনালস এসোশিয়েশন’র বনভোজন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বাংলাদেশী আমেরিকান আইটি প্রফেশনালস এসোশিয়েশন (বাইটপো)’র উদ্যোগে ফাদার্স ডে উদযাপন ও বার্ষিক বনভোজন গত ২০ জুন উডব্রিজ ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হয়। বাইটপোর সভাপতি সামছুদ্দীন মাহমুদ ও কার্যকরী সদস্য স্যাম রিয়ার সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে কেক কেটে ফাদার্স ডে’র উদ্বোধন করেন সাবেক মন্ত্রীপরিষদ সচিব ও বর্তমানে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক সফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন ই-লার্ণিং বই এর লেখক এবং জ্ঞানবাহনের প্রতিষ্ঠাতা ডঃ বদরুল হুদা খান, কপিন স্টেট ইউনিভার্র্সিটির ন্যানোটেকনোলজির প্রফেসর ডঃ জামাল উদ্দিন, ডঃ ফায়জুল ইসলাম, বিশিষ্ট সংগীত শিল্পী ডঃ সীমা খান, আই গেদ্বাবাল ইউনিভার্সিটরি ভাইস চ্যান্সেলর এবং পিপল টেকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ এবং আর টিভি বাংলাদেশ এর পরিচালক আশিক রহমান।

অনুষ্ঠানে সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবীব উল্লাহ ভুইয়া কচি, সহ সভাপতি সাইফুল্লাহ খালেদ, যুগ্ম সম্পাদক আইয়ান রশীদ ও সহ ট্রেজারার মিজানুর রহমান।
বারবাকিউর সার্বিক দায়িত্বে ছিলেন মুনির হোসেন, মিজানুর রহমান, ইলিয়াস ভুইয়া লিটন ও তৈয়ুবুর হাসান। আর মেজবানির সার্বিক দায়িত্বে ছিলেন স্যাম রিয়া।
আরো উপস্থিত ছিলেন ৩৫তম ফোবানার প্রেসিডেন্ট ইনারা ইসলাম, এডভাইজার কবির পাটোয়ারী, পারভীন পাটোয়ারী, কনভেনর রাসেল আহমেদ, বিশিষ্ট সমাজসেবী এজেএম হোসেন, হারুনুর রশীদ, ওবায়দুল হক অভি, মজনু মিয়া, মোহাম্মদ এস রহমান, ছোট হোসেন, বিশিষ্ট রিয়েলটর মাসুদ হাসান, ইকবাল হোসেন, শামীম আহমেদ, দেওয়ান আরশাদ আলী বিজয়, জাহাঙ্গীর আলম প্রমুখ।
ম্যারিল্যান্ড থেকে বাইটপোর প্রতিনিধি মোহাম্মদ মামুনুর রশীদ, হাফিজ আলম এবং সাউথ ক্যারোলাইনা থেকে বাইটপো প্রতিনিধি জিয়াউর রহমান অনু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
করোনা উত্তর অবস্থায় প্রথম বারের মতো অত্যন্ত জাকজমক পুর্ণভাবে আয়োজিত এ অনুষ্ঠানে দুই শতাধিক লোকের উপস্থিতিতে উপস্থিত সকল পিতাকে একটি মগ ও হ্যাট উপহার দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে বারবাকিউর সাথে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি পরিবেশন করা হয়। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, খুব অল্প সময়ের মধ্যে বাইটপো তাদের কার্যক্রমের মাধ্যমে ওয়াশিংটন ডিসি তথা মার্কিন যুক্তরাষ্ট্রে একটি জনপ্রিয় সংগঠনে পরিণত হয়েছে। তারা আগামী দিনে সকল কার্যক্রমে বাইটপোকে সার্বিক সহযোহিতা প্রদানের আশ্বাস দেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের