নিউইয়র্কে চিটাগাং এসোসিয়েশনের দোয়া মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: চিটাগাং এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ মোঃ আবু তাহেরের মাতা ছকিনা বেগমের মৃত্যুতে সংগঠনটি এক দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে গত ২৭ জুন সন্ধ্যায়। নিউইয়র্কে ব্রুকলীনের মধুবন সুইট্স এন্ড রেষ্টুরেন্ট মিলনায়তনে এসোসিয়েশনের সভাপতি হাজী মনির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু, মাষ্টার নাসির উদ্দিন চৌধুরী, মোঃ আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ রবিউল হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল আলম, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, সদস্য মোহাম্মদ মহিম উদ্দিন, মীর কাদের রাসেল, সহ সভাপতি আবুল কাশেম (চট্টলা)। সভায় ছকিনা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান হয়। মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন সংগঠনের সভাপতি হাজী মনির আহমেদ। ছকিনা বেগম বাংলাদেশের চট্টগ্রামে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
এছাড়া সভায় চট্টগ্রামের কৃতি সন্তান নিউইয়র্ক সিটি হলে প্রথম বাঙালী হিসেবে নির্বাচিত হতে যাওয়া শাহানা হানিফকে অভিনন্দন জানানো হয়। বলা হয়, শাহানা হানিফ চট্টগ্রামর মান সম্মান উজ্জ্বল করেছেন। শাহানা হানিফের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেও দোয়া করা হয়।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








