Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

পৃথিবীর জনসংখ্যা ৭০০ কোটি পূর্ণ

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: October 31, 2011 | 2:14 PM

পৃথিবীর জনসংখ্যা ৭০০ কোটি পূর্ণ I ভারতে জন্মগ্রহণকারী এক শিশুকে ৭০০ কোটিতম ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। শিশু অধিকার বিষয়ক সংগঠন প্লান ইন্টারন্যাশনাল শিশুটিকে চিহ্নিত করে।শিশুটির নাম রাখা হয়েছে নার্গিস। ভারতের উত্তর প্রদেশের মল গ্রামে স্থানীয় সময় সকাল ৭টা ২৫ মিনিটে তার জন্ম হয়। এ সম্পর্কে প্লান ইন্টারন্যাশনাল বলছে, নার্গিসকে প্রতীকীভাবে চিহ্নিত করা হয়েছে। কেননা, সঠিকভাবে এটি নির্ধারণ করা অসম্ভব।
এর আগে জাতিসংঘের এক ঘোষণায় বলা হয়েছিল, আজ পৃথিবীর জনসংখ্যা ৭০০ কোটি পূর্ণ হবে। এদিকে আজ সকালে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি হাসপাতালে জন্ম গ্রহণকারী এক শিশুকে প্রতীকীভাবে ৭০০ কোটিতম শিশু হিসেবে ঘোষণা করা হয়েছে।
ভারতে প্রতি মিনিটে ৫১ জন শিশু জন্ম গ্রহণ করে। তন্মধ্যে ১১ জনই জন্ম গ্রহণ করে সবচেয়ে জনবহুল প্রদেশ উত্তর প্রদেশে। নার্গিসের মা ভিনিতা এবং বাবা অজয় কুমার। লাক্ষ্ণৌয়ের মল গ্রামের সরকারি একটি হাসপাতালে তার জন্ম। লাক্ষ্ণৌকে বেছে নেওয়ার কারণ হিসেবে প্লান ইন্টারন্যাশনাল বলছে, অবৈধ হওয়া সত্ত্বেও কন্যা সন্তান হওয়ার কারণে ভারতে প্রতি বছর হাজার ভ্রুণ হত্যার ঘটনা ঘটে। এদিকটির প্রতি গুরুত্ব দিতেই এই কন্যা সন্তানকে বেছে নেওয়া হয়েছে। বিবিসি
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV