নিউইয়র্কে নন্দিত কন্ঠশিল্পী রানো নেওয়াজের একক সঙ্গীত সন্ধ্যা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে নন্দিত কন্ঠশিল্পী রানো নেওয়াজ উপহার দিলেন দারুণ এক সন্ধ্যা। গত ২৬ জুন শনিবার সন্ধ্যায় ছিলো তার একক সঙ্গীতানুষ্ঠান। সিটির কুইন্স প্যালেসে সঙ্গীত সন্ধ্যায় গান গেয়ে শ্রোতাদের বিমোহিত করেন তিনি। তার সুরের জালে আবিষ্ট হয়ে পড়েন সবাই। দু’পর্বের এ সঙ্গীতানুষ্ঠানে পর পর ২৫টি গান পরিবেশন করেন প্রবাসের এ খ্যাতিমান শিল্পী। এটি ছিল সঙ্গীত শিল্পী রানো নেওয়াজের দ্বিতীয় একক সঙ্গীত সন্ধ্যা। নিউইয়র্কে ২০১৮ সালের ১৮ মার্চ শিল্পী রানো নেওয়াজকে দিয়ে শুরু হয়েছিল শোটাইম মিউজিকের একক সংগীতসন্ধ্যার আয়োজন।

অনুষ্ঠানে শিল্পী রানো নেওয়াজ একে একে পরিবেশন করেন তার পছন্দের গানগুলো। শুরু করেন দেশাত্ববোধক গান ‘সূর্যদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি’ গানটি গেয়ে। এরপর তিনি একে একে পরিবেশন করেন রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, ফোক, ক্লাসিক, লোক গীতি, পুরনো দিনের ছায়াছবির গান, গজল, পুরনো হিন্দি, পাঞ্জাবী, চট্টগ্রামের আঞ্চলিক, সিলেটের আইলারে নয়া দামান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন।

গানে মুগ্ধ হয়ে উপহার হিসেবে রানো নেওয়াজের হাতে একটি চেক তুলে দেন যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. সারওয়ার হাসান।

এসময় দর্শক সারিতে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী বেবি নাজনীন, রিজিয়া পারভীন, দিলরুবা খান এবং স্থানীয় শিল্পীরা। দর্শকরা দারুণ উপভোগ করেন প্রিয় শিল্পীর গান। দর্শকদের মতে, অনেক সুন্দর ছিল এ আয়োজনটি। বিশেষ করে রানো নেওয়াজের গানের সিলেকশনও ছিল চমৎকার। গানের তালে তালে দর্শকদের নাচে জমে উঠেছিল পুরো কুইন্স প্যালেস। গান শেষে করতালি আর উল্লাসে ফেটে পড়েন দর্শক-শ্রোতারা। বিভিন্ন ধারার গান পরিবেশন করে দর্শকদের পুরোটা সময় মন্ত্রমুগ্ধ করে রাখেন এ গুণী শিল্পী। সব কিছু মিলিয়ে খুবই উপভোগ্য এবং সফল একটি একক সন্ধ্যা উপহার দিয়েছেন শিল্পী রানো নেওয়াজ।

গোল্ডেন এজ হোম কেয়ার’র পৃষ্ঠপোষকতায় এবং শো-টাইম মিউজিক আয়োজিত অনুষ্ঠানটি ছিলো অনবদ্য। শিল্পীর স্বামী ‘গোল্ডেন এজ হোম কেয়ার’ এর প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ ও শো টাইম মিউজিক’র প্রধান আলমগীর খান আলম শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানে। উপস্থিত দর্শক-শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের উপস্থাপনায় অনুষ্ঠানে শিল্পী রানো নাওয়াজকে অভিনন্দন জানান বেবি নাজনীন, রিজিয়া পারভিন, নাজু আখন্দ, শেফালি সারগাম, মমো, শামীম সিদ্দিকি, চন্দ্রা রায়, সোহেল পারভেজ, লেমন চৌধুরী, প্রমি, তাজ, রাইয়ান তাজ, নিপা জামান, অনিক রাজ প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন জেবিবি’র সাবেক সাধারণ সম্পাদক তারেক হাসান খান, বাংলাদেশ ক্লাবের প্রেসিডেন্ট নুরুল আমিন বাবু। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবু জাফর মহমুদ, জন ফাহিম, বাংলাদেশ সোসাইটির শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবিব, বিশিষ্ট ব্যবসায়ী রনি প্রমুখ।

জানা যায়, নিজস্ব ব্যবসায় প্রতিষ্ঠান এবং পরিবারের কাজে ব্যস্ততার মাঝেও সঙ্গীত চর্চা করেন কণ্ঠশিল্পী রানো নেওয়াজ। ছোটবেলা থেকেই সঙ্গীত সাধনায় আত্মনিয়োগ করেন তিনি। চট্টগ্রামে ওস্তাদ মিহির লালার কাছে সঙ্গীতে হাতেখড়ি রানো নেওয়াজের। এরপর বাংলাদেশের প্রখ্যাত সব ওস্তাদের কাছে রবীন্দ্র, নজরুল, ফোক ও লোক সঙ্গীতের তালিম নেন।
তিনি বাংলাদেশ বেতার চট্টগ্রাম ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শিল্পী ছিলেন এক সময়। চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে শিশুশিল্পী হিসেবে সংগীত পরিবেশন করে সুনাম অর্জন করেন তিনি। যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পরও থেমে যায়নি তার সঙ্গীত চর্চা। এক্ষেত্রে তাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন তার স্বামী শাহ নেওয়াজ। উৎসাহ ও অনুপ্রেরণা যোগাচ্ছেন বিভিন্নভাবে। সন্তানরাও এ ব্যাপারে সহযোগিতা করেন তাকে।

তিনি বাংলাদেশে পড়া-লেখা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমেরিকায় এসেও গ্র্যাজুয়েশন করেন কসমেটলজির ওপর।
ঢালিউড মিউজিক এওয়ার্ড সহ বেশ ক’টি পুরস্কারও পেয়েছেন শিল্পী রানো নাওয়াজ। বেশ কিছু মৌলিক গান নিয়ে রানো নেওয়াজের একটি অ্যালবাম রয়েছে বাজারে।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








