Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রলীগ নেতা জসিম ও সাবেক ছাত্র নেতা মতিনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: July 6, 2021 | 12:30 PM

https://www.facebook.com/USANewsNY/videos/4150348605008458

ইউএসএনিউজঅনলাইন.কম: মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রলীগ নেতা মরহুম একেএম আব্দুর রব জসিম এবং মৌলভীবাজার সদর উপজেলার সাবেক ছাত্র নেতা মরহুম ইউনুছ মতিন এর আত্মার মাগফিরাত কামনায় নিউইয়র্কে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের নিরব রেষ্টুরেন্টে যুক্তরাষ্ট্র মৌলভীবাজার জেলাবাসী ৫ জুলাই সোমবার সন্ধ্যায় এ দোয়া মাহফিলের আয়োজন করে। যুক্তরাষ্ট্র মৌলভীবাজার প্রবাসীরা ছাড়াও বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দসহ বিপুলসংখ্যক প্রবাসী মাহফিলে অংশ নেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সহ সভাপতি আব্দুল মোসাব্বিরের সভাপতিত্বে এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট সোহান আহমেদ টুটুলের পরিচালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জাহেদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদ্য সমাপ্ত ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে ডিস্ট্রিক্ট ১৮ (ব্রঙ্কস) এর কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক আহমেদ জিলু ও সহ সভাপতি মঞ্জুর চৌধুরী জগলুল, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসইটির সভাপতি তজম্মুল হোসেন, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি-ব্যান্ডস’র সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া,

ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এ ইসলাম মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সাবেক সভাপতি খবির উদ্দিন ভূইয়ার, সভাপতি আবুল খায়ের আখন্দ, সহ সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, সাধারণ সম্পাদ এইচ এম মিজান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট তপোবীর রায়, ওবায়েদুল হক শিবলু, আশিক আহদে, সাজ্জাদ চৌধুরী, জিল্লুর রহমান খান, সৈয়দ পাবেল, রোকন আহমেদ, আশরাফ হোসেন টিটু, শাহীন আহমেদ, জাকারিয়া পারভেজ লিটন, মোহাম্মদ গনি, হেলাল তরফদার, মোজাহিদ আহমেদ, বাবু আহমেদ, শামীম আহমেদ, আনছার উদ্দিন, তুষার আহমেদ, হুমায়ূন কবির, আলতাফ প্রমুখ।

অনুষ্ঠানে মরহুম একেএম আব্দুর রব জসিম এবং মরহুম ইউনুছ মতিন এর আত্মার মাগফিরাত কামনা সহ দেশ-প্রবাসের সকলের জন্য দোয়া করা হয়। পরে মুসল্লীদের মাঝে তবারুক বিতরণ করা হয়।

বক্তারা বলেন, নিজ এলাকায় মানব সেবায় অনন্য ভূমিকা রেখে সাবেক ছাত্রলীগ নেতা মরহুম একেএম আব্দুর রব জসিম এবং সাবেক ছাত্র নেতা মরহুম ইউনুছ মতিন দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।
অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV