Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

কলম্বিয়ার রাষ্ট্রপতির নিকট অনাবাসী রাষ্ট্রদূত হিসাবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলামের পরিচয়পত্র পেশ

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: July 6, 2021 | 7:53 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়াশিংটন, ডিসি: যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম গত ৩০ জুন কলম্বিয়ার রাজধানী বোগোটায় রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কলম্বিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ইভান ডুকে মারকুয়েজের নিকট অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন ।

কলম্বিয়ার রাষ্ট্রপতির সাথে বৈঠককালে রাষ্ট্রদূত শহিদুল ইসলাম বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌছে দেন। বাংলাদেশ ও কলম্বিয়ার মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান উল্লেখ করে তিনি বলেন উভয় দেশ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে লড়াই, মানবাধিকার, টেকসই উন্নয়ন এজেন্ডা ২০৩০, জলবায়ু পরিবর্তনসহ অনেক আন্তর্জাতিক ইস্যুতে অভিন্ন মত পোষণ করে। বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার করার জন্য দুদেশের সহযোগিতা বৃ্দ্ধির সম্ভাবনাময় ক্ষেত্রসমূহ কাজে লাগানোর উপর তিনি গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘকে নিরবচ্ছিন্নভাবে সমর্থন প্রদান করার জন্য কলম্বিয়ার সরকারকে ধন্যবাদ জানান। দুদেশের জনগণের মধ্যে সহযোগিতা ও সামগ্রিক সম্পর্ক গভীরতর করার লক্ষ্যে তিনি কাজ করবেন বলে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি মারকুয়েজ জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলির পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন এবং ক্লাইমেট ভালনারেবল ফাইন্যান্স সামিটের উদ্বোধনী অধিবেশনে অংশ নিতে সম্মতি জ্ঞাপন করেন। ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিতব্য উক্ত সম্মেলনে সভাপতিত্ব করবে বাংলাদেশ।

কলম্বিয়ার রাষ্ট্রপতি মারকুয়েজ দু’দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসাবে রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে দু’দেশ তাদের অভিন্ন লক্ষ্য এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে একযোগে কাজ করবে।

এর আগে, রাষ্ট্রদূত কলম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী মার্টা লুসিয়া রামিরেজের আমন্ত্রণে এক মধ্যাহ্নভোজে অংশ গ্রহণ করেন। তারা দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণ, কোভিড অতিমারীর সাথে আগত সংকটসমূহ মোকাবিলা, ভ্যাকসিন সহযোগিতা, রোহিঙ্গা সমস্যা, সন্ত্রাসবাদ মোকাবিলাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। পরে রাষ্ট্রদূত কলম্বিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো এচেভেরি লারা এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পৃথক বৈঠকে মিলিত হন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ