Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউজার্সিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি লিপন নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 165 বার

প্রকাশিত: July 8, 2021 | 1:35 AM

নিউজার্সি থেকে বিশ্বজিৎ দে বাবলু: যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্রসপেক্ট পার্ক সিটিতে লিপন আহমেদ তালুকদার (৩১) নামে এক বাংলাদেশি যুবক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত বুধবার (৭ জুলাই) স্থানীয় সময় দুপর সাড়ে ১২টার দিকে প্রসপেক্ট পার্ক সিটি হলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত লিপন আহমেদ তালুকদারের খালাতো ভাই তারেক আহমেদ চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন।
তারেক চৌধুরী জানান, গত কাল বুধবার দুপুরে নিহত লিপন আহমেদ তার বাইসাইকেলে চড়ে রাস্তা পাড় হচ্ছিল ওই সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। পরে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত লিপন আহমেদের মামা প্রসপেক্ট পার্ক সিটির কাউন্সিলম্যান মুহাম্মদ আবুল হোসেন সুরমান জানান, নিহত লিপন আহমেদ তালুকদার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৮ নং রাউৎগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ভবানীপুর গ্রামের বাসিন্দা আমেরিকার প্রবাসী লনু মিয়া তালুকদার এর মেজ ছেলে। তিনি আরও জানান, তাঁর ভাগিনা লিপন আহমেদ ৪ বছর আগে তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ইমিগ্র্যান্ট ভিসায় আমেরিকায় আসে।
মৃত্যুকালে তিনি বাংলাদেশে স্ত্রী, এক বছরের এক শিশু পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
লিপন আহমেদ তালুকদার সড়ক দুর্ঘটনায় নিহত হবার খবর পাওয়ার পর নিউজার্সিতে বসবাসরত বাংলাদেশি কমিনিউটিতে নেমে এসেছে শোকের ছায়া। অনেক বাংলাদেশি বিভিন্ন সামাজিক যোগযোগ মাধ্যমে অথবা সরাসরি বাসায় গিয়ে লিপন আহমেদের পরিবারের সাথে দেখা করে লিপনের অনাকাঙ্কিত মৃত্যুতে শোক প্রকাশ করছেন।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV