Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কাউন্সিলে ডেমোক্র্যাটিক প্রাইমারীতে কাউন্সিলওম্যান পদে বিজয়ী শাহানা হানিফকে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা নির্বাচন কমিশনের অভিনন্দন

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: July 8, 2021 | 1:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি কাউন্সিলে সদ্য সমাপ্ত ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ৩৯ (ব্রুকলীন) থেকে কাউন্সিলওম্যান পদে বিজয়ী শাহানা হানিফকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইন্ক এর নির্বাচন কমিশন। গত ৬ই জুলাই মঙ্গলবার সন্ধ্যায় ব্রুকলীনে শাহানা হানিফের পিতা চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র সাবেক সভাপতি, সাবেক ট্রাষ্টি বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ হানিফের বাসভবনে এ অভিনন্দন জানান হয়। এই সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ হাসান চৌধুরী, নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু, সৈয়দ মোর্শেদ রেজভী চৌধুরী ও মাষ্টার নাসির উদ্দিন চৌধুরী।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ৩৯ (ব্রুকলীন) থেকে কাউন্সিলওম্যান হিসেবে চূড়ান্ত ভাবে ৫৭% ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন শাহানা হানিফ।

শাহানা হানিফ

চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলেন, চট্টগ্রাম প্রবাসীর পক্ষে শাহানা হানিফকে অভিনন্দন জানাতে এসেছি। নিউইয়র্ক একটি ডেমোক্রেটিক ষ্টেট, ব্রুকলিন ডিষ্ট্রিক-৩৯ থেকে কাউন্সিলওমেন পদে শাহানা হানিফ আগামী নভেম্বরের নির্বাচনেও চূড়ান্তভাবে নির্বাচিত হবেন ইনশাল্লাহ। শাহানা হানিফ প্রথম বাঙালী মুসলিম নারী, আমাদের চট্টগ্রামের সন্তান এবং মোহাম্মদ হানিফের সুযোগ্য কন্যা। প্রবাসী ও দেশের চট্টগ্রামবাসী শাহানা হানিফের এ বিজয়ে গর্বিত বোধ করছে। নির্বাচন কমিশনারবৃন্দ আরো বলেন, শাহানা হানিফের জন্য প্রবাসী সকল বাংলাদেশীর কাছে দোয়া চাই। আল্লাহ যেন শাহানা হানিফকে সুষ্ঠু শরীরে আগামী নভেম্বর নির্বাচনে বিজয় নিয়ে প্রথম বাঙালী সন্তান হিসেবে নিউইয়র্ক সিটি হলে প্রবেশ করেন এবং বাঙালীদের সুখে-দুঃখে সাথী হয়ে কাজ করতে পারেন।

উল্লেখ্য, নিউইয়র্ক সিটি কাউন্সিলের ৫১টি আসনে মূল নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর ২০২১ মঙ্গলবার।
প্রসঙ্গত উল্লেখ্য যে, নিউইয়র্ক সিটিতে প্রায় দু’লাখ বাংলাদেশি বসবাস করলেও এখন পর্যন্ত একজন বাংলাদেশি-আমেরিকানও সিটি কাউন্সিল, স্টেট এসেম্বলী, সিনেট কিংবা কংগ্রেসে বিজয়ী হতে পারেন নি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV