Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

সুন্দরবনে দেশি-বিদেশি পর্যটকদের উপচেপড়া ভিড়

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: November 1, 2011 | 6:38 PM

 

Details

এইচ এম দুলাল: মৌসুম শুরুতেই সুন্দরবনে এখন পর্যটকদের উপচেপড়া ভিড়। দেশি-বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে গোটা সুন্দরবনের পর্যটন স্পটগুলো। বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে বিশ্বের সপ্তাশ্চর্য তালিকাভুক্ত এখন শুধু সময়ের অপেক্ষা। ইতিমধ্যে সুন্দরবনকে ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে আকর্ষণীয় করে গড়ে তুলতে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দিনকেদিন দেশি-বিদেশি পর্যটকরা সুন্দরবনের দিকে ঝুঁকে পড়ছে। বাংলাদেশ পর্যটন শিল্প কর্পোরেশন, পর্যটন শিল্পে বিনিয়োগকারী প্রতিষ্ঠান প্রিয়াবসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা সুন্দরবন কেন্দ্রিক বিনিয়োগ করতে ঝুঁকে পড়ছে। পর্যটকদের সুন্দরবন ভ্রমণের ব্যবস্থা নিরাপদ করতে বেসরকারি উদ্যোগে বেশ কিছু ভ্রমণ লঞ্চ ও ফাইবার বোট নির্মাণ করা হয়েছে। এ সকল জলযানকে রঙিন সাজে সাজে সাজানো হয়েছে । যাতে পর্যটকরা এগুলো দেখে মুগ্ধ হয় ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সুন্দরবনকে ভোট দিয়ে সকলকে ভোট প্রদানের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি সুন্দরবনকে সপ্তাশ্চর্য নির্বাচন প্রসঙ্গে ভারতের সরকার প্রধানের সাথে আলোচনা করেছেন। ভারতও এ বিষয়ে  ইতিবাচক সাড়া দিয়েছে। সুন্দরবনকে ভোট দেয়ার জন্য দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ব্যবস্থা নেয়া হয়েছে। সুন্দরবনে পূর্বের তুলনায় দেশি-বিদেশি পর্যটক আগমন অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। একই সাথে এ পর্যটন কেন্দ্রে যোগাযোগের জন্য আধুনিক নৌযান, পর্যাপ্ত নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার ও বেসরকারি সাহায্য সংস্থাগুলো। ইতিমধ্যে আইপ্যাক নামে একটি এনজিও সরকারের সমন্বয়ে ব্যাপক পদক্ষেপ হাতে নিয়েছে। তারা বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারের প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, পুলিশ ও বনজীবীদের নিয়ে বিভিন্ন পর্যায়ের কমিটি গঠন করেছে। এ কমিটি সুন্দরবন রক্ষায় জেলে, বাওয়ালী ও মৌয়ালদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা-সেমিনার করছে। সুন্দরবন ব্যবহারকারী ও বনরক্ষীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যেও সরকার পদক্ষেপ নিয়েছে। সুন্দরবনের বৃক্ষ নিধনরোধ ও বনের ওপর চাপ কমাতে বনজীবীদের বিকল্প জীবীকায়নের ওপর গুরত্ব দেয়া হয়েছে। সুন্দরবনের সবচেয়ে দর্শনীয় পর্যটন স্পটগুলো হচ্ছে ঃ করমজল, হারবারিয়া, জোংড়া, কটকা, কচিখালী, নীলকমল, হিরন পয়েন্ট, দুবলারচর। এ পর্যটন স্পটগুলোকে আরো বেশি আকর্ষণীয় করে গড়ে তুলতে পারলে এখাতে সরকারের একটা বড় অংকের রাজস্ব আয় করা সম্ভব। সুন্দরবনের পর্যটন স্পটগুলোতে প্রতি বছরের রেকর্ড ভঙ্গ করে এবার অনেক বেশি পর্যটকের আগমন ঘটছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশি-বিদেশি পর্যটকদের পদচারণায় সুন্দরবনের গোটা পর্যটন স্পটগুলো মুখরিত হচ্ছে। এ ব্যাপারে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক সাহাবুদ্দিন জানান, সুন্দরবনের পর্যটন স্পটগুলো থেকে রাজস্ব আয় আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। তিনি আরো জানান, পর্যটন স্পটগুলোকে আরো সুন্দর ও মনোমুগ্ধকর করে সাজাতে পারলে পর্যটকরা সুন্দরবনের দিকে আরো বেশি ঝুঁকবে । বিশ্বের জলবায়ু পরিবর্তনের ফলে  সুন্দরবনের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে। তাই এ মুহূর্তে এ বনের জীববৈচিত্র্য রক্ষায় ইকো সিস্টেমে পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করেছেন উদ্ভিদ ও প্রাণী বিশেষজ্ঞরা । তারা সুন্দরবনের  সুন্দরী গাছের আগামরা রোগের বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV