Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

বাংলাদেশী-আমেরিকান স্কুল সেফটি অ্যাসোসিয়েশন’র বার্ষিক বভজন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: July 8, 2021 | 5:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত বাংলাদেশী স্কুল সেফটি অফিসারদের সংগঠন বাংলাদেশি-আমেরিকান স্কুল সেফটি অ্যাসোসিয়েশন (বাসসা) আয়োজিত দ্বিতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হলো নিউইয়র্কের ওয়েস্টচেষ্টার কাউন্টির ক্রোটন পয়েন্ট পার্কে। ৫ জুলাই দিনব্যাপী বাংলাদেশী বংশোদ্ভূত স্কুল সেফটি অফিসারেরা ও তাদের পরিবার মিলে য়ায় তিনশতাধিক সদস্য যোগ দেন এই মিলনমেলায়।

প্রকৃতির নয়নাভিরাম সবুজে ঘেরা ক্রোটন পয়েন্ট পাকের্কর লেকের পাশে পিকনিকের স্থানটি হয়ে ওঠে যেনো একটুকরো বাংলাদেশ। বনভোজন শুরু হয় সকাল নয়টায়। সকাল থেকেই নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণকারীরা ক্রোটন পয়েন্ট পার্কে জড়ো হতে থাকেন। সকাল ১০ টার দিকে সকালের নাশতা বিতরণ করা হয়। দেশী আমেজে গরমের আরাম তরমুজ, কলা ও বিভিন্ন রকমের ফাস্ট ফুড দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। এরপর শুরু হয় মূল পর্ব ছোটদের ও বড়দের খেলাধুলার অনুষ্ঠান। এতে স্কুল সেফটি অফিসারদের পরিবার ও সন্তানেরা অংশ নেয় । বিভিন্ন রকম দৌড় য়তিযোগিতা, বালিশ যুদ্ধ, হাঁড়ি ভাঙা খেলাসহ নানান রকম খেলায় অংশ নেয় য়তিযোগিরা। সচরাচর বালিশযুদ্ধ খেলা মহিলারা খেললেও এখানে একটু ব্যতিক্রম দেখা যায়। অনুষ্ঠানটি দারুন জমে ওঠে যখন পুরুষরা খেলেন বালিশ যুদ্ধ এবং মেয়েরা খেলেন হাড়িভাঙ্গা খেলা। দুপুরে ছিলো সম্পুর্ন বাঙালি ভুরিভোজের আয়োজন। খাসি-গরু ও মুরগির মাংস, পোলাও, সবজি, কাবাব, সালাদ ছাড়াও ছিলো বাঙালি স্বাদের পায়েস। এছাড়াও ছিলো আকর্ষণীয় রাফেল ড্র। রাফেল ড্রতে ছিলো সোনার চেইন, টিভি, ল্যাপটপ, ট্যাবলেট সহ অনেক আকর্ষণীয় সব পুরস্কার। অনুষ্ঠানে উপস্থিত সকোল শিশুদেরকে হরেক রকমের খেলনা উপহার দেয়া হয়।

দুপুরের খাবারের পর বাসসা‘র নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ মাসুম মিয়া, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম মিঠু সহ মোহাম্মদ সেলিম চৌধুরী, ঝুলন সেন, মোহাম্মদ শফিকুল ইসলাম, সিনওয়ারা ইসলাম রিপা, সরোয়ার চৌধুরী, মোছাম্মত নাহার, শরিফ খান, লোকমান হোসেন, সুতপা মন্ডল, দিপা তিন্নি, ও মহিতুর রহমান এবং ট্রাস্টি বোর্ডের রাকিব হাসান, মো: তৌহিদ, সৈয়দ রাহীকে উপস্থিত সকলের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্ক পুলিশের স্কুল সেফটি ডিভিশনের ডেপুটি ডাইরেক্টর তারভাসা হাগিন্স, স্ট্যাটেন আইল্যান্ড কমান্ডের সিও জেমস শেরোড এবং কুইন্স সাউথ কমান্ডের এক্সও শার্প মুরিয়েল। উপস্থিত অতিথিরাও সকোলের সাথে খেলাধুলা ও আনন্দে মেতে ওঠেন।
বাসসা সভাপতি মোহাম্মদ মাসুম মিয়া ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মিঠু জানান যে, বাংলাদেশী আমেরিকান স্কুল সেফটি অফিসার ও তাদের পরিবার সমূহের মাঝে পারস্পারিক যোগাযোগ ও পরিচয় ঘটানো এবং পারস্পরিক সহযোগীতার মনোভাব গড়ে তোলার জন্যই তারা এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ