Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ওয়ার্ল্ড হোমকেয়ারের জমকালো রিভার ক্রুজ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 61 বার

প্রকাশিত: July 9, 2021 | 12:07 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: আমেরিকার ২৪৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্কে রিভার ক্রুজের আয়োজন করে ওয়ার্ল্ড হোমকেয়ার এলএলসি। গত ৫ই জুলাই জমকালো আয়োজনে স্কাইলেন ক্রুজ ভ্রমন, চন্দ্রা ব্যানার্জির দলের চমকপ্রদ নাচ, সঙ্গীত শিল্পী শাহ মাহবুব, কৃষ্ণা তিথি, মেহরুন আহমেদ, রোকশানা মির্জার মনোমুগ্ধকর গান পরিবেশিত হয়।

প্রথমে ৪ঠা জুলাইয়ের স্বাধীনতা সংগ্রামে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে ক্রজ ভ্রমন শুরু হয়। পরে ফিতা কেটে উদ্বোধন করেন অতিথি এবং গেষ্ট অব অনার এ্যাসেম্বলী মেম্বার জেনিফার রাজকুমার, বিশেষ ও প্রধান পৃষ্টপোষক ইমিগ্যান্ট এলডার হোমকেয়ার সিইও গিয়াস আহমেদ, ওয়ার্ল্ড হোমকেয়ারের প্রেসিডেন্ট এবং সিইও শাহ শহীদুল হক (সাঈদ), ম্যানেজিং ডাইরেক্টর শামসুল শেখ, ডাইরেক্টর শাহ শোয়েব, সাবরিন শেখ।

দ্বিতীয় পর্বে বিখ্যাত খলিল হাউসের বিরিয়ানি দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। গরমের মধ্যে তরমুজ পরিবেশন করা হয়। শিশুদের জন্য স্পেলাল খাদ্য চিকেন রোষ্ট, চকলেট, চিপস সহ ইত্যাদি সরবরাহ করা হয়। একদিকে নয়নাভিরাম দৃশ্য, সমুদ্রের আবহাওয়া, শিল্পীদের যৌথ গান পরিবেশনা, দর্শক ও শিল্পীদের আনন্দ ভরা ক্রুজ ভ্রমন ছিল অত্যন্ত চমকপ্রদ। সর্বশেষে প্রথম পুরস্কার র‌্যাফেল ড্র সোনা চান্দির সৌজন্যে ডাইমন্ডের রিং, দ্বিতীয় পুরস্কার ল্যাপটব সৌজন্যে শফিক খান, তৃতীয় পুরস্কার সোনার কানের রিং সৌজেন্য সাপ্তাহিক বর্ণমালা, চতুর্থ পুরস্কার ৪০” টিভি সৌজন্যে সিলেট মটরস, সহ আরো অন্তত ৫টি পুরস্কার জিতে দিয়েছে লটারীর মাধ্যমে।
অনুষ্ঠানটি উপস্থানা করেন বিশিষ্ট উপস্থাপিকা শামসুন নাহার নিম্মি।
শাহ্ শহীদুল হক উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ক্রুজে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের ডিপুটি কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান, সাপ্তাহিক বর্ণমালার সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক নব যুগের সম্পাদক সাহাব উদ্দিন সাগর, অপু কাজী, মুহাম্মদ কাদের ভূইয়া, বিশিষ্ট রিয়েলেটর কামরুজ্জামান বাচ্চু, জাহাঙ্গীর আলম জয়, বাছির আহমেদ, আনোয়ার হোসেন, ডা. নার্গিস রহমান, বাবলী হক, মিনা ইসলাম। অনুষ্ঠানটি স্পন্সর করেন ৩৫তম ফোবানার কনভেনর জি আই রাসেল গ্রেন্ড স্পন্সর, গিয়াস আহ্মেদ ডায়মন্ড স্পন্সর, পার্থগুপ্ত গোল্ডেন স্পন্সর পিজি হোমকেয়ার এর সিইও, স্যালেন্ডার আনন্দ সিপিএ, মোহাম্মদ আজাদ লিবার্টি রেনুভেশন এর সিইও, তরমুজ স্পন্সর করেছেন বিশিষ্ট সমাজ সেবক এবং মুন্সিগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট শাহাদাৎ হোসেন ও প্রেসিডেন্ট মির্জা জামান, মনি হোম কেয়ার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV