Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

পঞ্চাশেও সুস্বাস্থ্যের অধিকারী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: November 1, 2011 | 7:06 PM

ডেস্ক: ৫০ বছর বয়সেও সুস্বাস্থ্যের অধিকারী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত বছরের চেয়ে এ বছর তার কোলেস্টেরলের মাত্রা সঠিক আছে। সম্প্রতি ধূমপান ত্যাগ করা ওবামা শারীরিকভাবে তার কাজের উপযুক্ত আছেন। সম্প্রতি এক মেডিকেল রিপোর্টে এমনই মন্তব্য করেছে তার স্বাস্থ্য পরীক্ষাকারী চিকিৎসক। চিকিৎসক জেফরি কুলম্যান বলেন, প্রেসিডেন্ট সত্যি চমৎকার স্বাস্থ্যের অধিকারী। ৫০ পার করেও তিনি শারীরিকভাবে সুঠাম ও সুস্থ থাকবেন বলেই মনে হচ্ছে। জেফরি জানান, ওবামার শরীরে কোলেস্টেরলের পরিমাণ, রক্তচাপ এমনকি তার ওজন (৮২ কেজি) স্বাভাবিক রয়েছে। তাকে তামাকমুক্ত বলেও ঘোষণা করেছেন চিকিৎসক। উল্লেখ্য, শরীর ঠিক রাখার জন্য ওবামা হোয়াইট হাউসে, জিমে এমনকি রাস্তায় নিয়মিত শরীরচর্চা করেন। এ ছাড়া তিনি নিয়মিত ডায়েট করেন। সম্প্রতি অ্যালকোহল সেবনও কমিয়ে দিয়েছেন তিনি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে নিয়ম রয়েছে প্রতি বছর একবার ডাক্তারি পরীক্ষার মুখোমুখি হবেন প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কাজ চালিয়ে যাওয়ার মতো শারীরিক সক্ষমতা তার রয়েছে। বিষয়টি প্রমাণ করতে হয় মার্কিন প্রেসিডেন্টকে। এএফপি,সমকাল

ট্যাগ:
Situs Streaming JAV