Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

কুমিল্লার জনগণের সেবায় এটিএম শামসুল হক: স্থাপন করেছেন আনসার আলী ভকেশনাল ট্রেনিং ইনন্সিটিউট, নির্মানাধীন খায়রুননেছা মেডিকেল কলেজ হাসপাতাল

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: July 10, 2021 | 12:42 PM

বাকীন রাব্বী: সিরডাপের সাবেক পরিচালক, সাবেক সচিব, জনপ্রশাসন সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান এটিএম শামসুল হক এখন অবসর জীবন যাপন করছেন। তাঁর তিন মেয়ে এ্যানি, কনি ও মিনি থাকেন নিউইয়র্ক ও নিউজার্জিতে। শামসুল হক সাহেব স্বস্ত্রীক মেয়েদের বাড়িতে বেড়াচ্ছেন। জুন মাসের মাঝামাঝিতে আমাকে ফোনে জানিয়েছেন জুলাইয়ের প্রথম সপ্তাহে তিনি নিউ জার্জিতে মেঝোমেয়ে কনি’র বাসায় আসবেন। ঠিকানা নিয়ে দেখলাম তাঁর বাসা আমার বাসা থেকে প্রায় দেড় ঘন্টার পথ। নিজ থেকেই বললাম- আপনার সাথে দেখা করবো।
তাঁর সাথে আমাদের নিবির সম্পর্ক। আমার বাবা গত শতাব্দির ৪৭/৪৮ সালে যখন কুমিল্লা জেলার সালারে জিলা ছিলেন তখন শামসুল হক সাহেব সে সংগঠনের একজন সক্রিয় সদস্য। সরকারি চাকুরি থেকে অবসর গ্রহনের পর ১৯৯৪ সালের প্রথম দিকে শামসুল হক সাহেব অসুস্থ আব্বাকে দেখতে এসে জানিয়েছিলেন যে, তিনি রাজনীতিতে যোগ দিবেন।
১৯৯৬ ও ২০০১ সালে তিনি কুমিল্লা সদর আসন থেকে আওয়ামীলীগের টিকেটে জাতীয় সংসদ নির্বাচন করেছিলেন। ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকার গঠন করলে তাঁকে পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব দেয়।
২০০০ সাল, তখন আমি কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। একদিন ক্লাবে বসেই আমাকে পরামর্শ দিলেন- প্রেস ক্লাবের জন্য এমন কিছু করে যাও যেন, তুমি দীর্ঘ দিন স্মরণীয় হয়ে থাকো। আমার সময়েই তাঁর পরামর্শ ও সহযোগিতায় প্রেসক্লাব ভবনকে দ্বিতল করা হয়েছিল।
সংসদ সদস্য নির্বাচিত না হয়েও তিনি কুমিল্লার জনগণের সেবায় সর্বদা নিয়োজিত ছিলেন। নিজ গ্রাম শিমপুরে তাঁর বাবার নামে স্থাপন করেন আনসার আলী ভকেশনাল ট্রেনিং ইনন্সিটিউট। কুমিল্লা শহরের মুন্সেফ কোয়ার্টারে নিজেদের প্রায় ১২৫ শতক জায়গা দিয়ে দেন মায়ের নামে খায়রুননেছা মেডিকেল কলেজ হাসপাতাল নির্মানের জন্য, যা বর্তমানে নির্মানাধীন।

গত বৃহস্পতিবার গিয়েছিলাম কুমিল্লার এ জনদরদী ব্যক্তির সাথে দেখা করতে তাঁর মেয়ের বাসায়। অনেক দিন পর দেখা, প্রথম দেখাতেই জড়িয়ে ধরলেন, করলেন অনেক স্মৃতিচারণ। কুমিল্লার অনেকের খোঁজ খবর নিলেন। আমার লেখা বই রঙিন ঘুড়ি তুলে দিলাম তাঁর হাতে, খুব খুশি হলেন।
একসাথে করলা ভাজি, শুটকি ভর্তা ও রুই মাছ দিয়ে দুপুরের খাবার খেয়ে বিদায় নিলাম শ্রদ্ধাভাজনেষু এটিএম শামসুল হক সাহেবের কাছ থেকে। বাকীন রাব্বীর ফেসবুক থেকে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV