কবি-ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরী’র ৬১ তম জন্মবার্ষিকী ১৭ জুলাই
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: সুফিয়ান আহমদ চৌধুরী। কবি-ছড়াকার-গল্পকার-সংগঠক-আইনজীবি। ১৯৭৩ সালে ছড়া- কবিতা- গল্প দিয়ে তাঁর যাত্রা শুরু হলেও প্রগতিশীল শিশু-কিশোর মানস পরিস্ফুটনে তিনি সফল। পরবর্তীতে শিশু-কিশোর সব শাখায় তাঁর স্বচ্ছন্দ পদচারণা ঘটেছে। লেখক দেশ-বিদেশের বাইরে বিভিন্ন পত্র- পত্রিকা ও সাময়িকী-সংকলনে লিখে চলছেন অবিরাম। সুফিয়ান আহমদ চৌধুরী সিলেটের বিশ্বনাথ উপজেলার চাঁন্দভরাঙ্গ গ্রামের এক সমভ্রান্ত পরিবারে ১৯৬০ সালের ১৭ জুলাই জম্ম গ্রহণ করেন। তাঁর পিতা মরহুম শামছ উদ্দিন আহমদ চৌধুরী (ছুটু মিয়া) এবং মাতা মরহুম আলহাজ্ব বেগম সুফিয়া চৌধুরী। সিলেট শহরের ধোপাদীঘির পূর্ব পাড়ের স্থায়ী বাসিন্দা জনাব সুফিয়ান আহমদ চৌধুরী বর্তমানে নিউইয়র্ক-এর জ্যাকসন হাইটসে সপরিবারে বসবাস করছেন। তাঁর স্ত্রীও তামান্না নাহার চৌধুরী (নাজ) এবং একমাত্র কন্যা নুসরাত চৌধুরীও যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তাঁর অনবদ্য গ্রন্থসমূহ নিধিরাম সর্দার, রাজার চোখে বানের পানি, স্মৃতির ক্যানভাসে, কোলা ব্যাঙের বিয়ে, সুবর্ণ ভোর, যত দূরে যাই, ইলিক ঝিলিক রোদের হাসি, কাকতাড়–য়ার ভয়, পোড়াবাড়ি, টিকটিকি ঠিকঠিক, খাঁচার পাখির জীবন ও নির্বাচিত ১০০ ছড়া। তিনি তাঁর লেখায় দূরদর্শী চিন্তা-চেতনা ও আর্দশ বাঙালির মন-মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।
স্বদেশ-মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি উদ্ধুদ্ধ থেকে লেখালেখি করে আসছেন। তিনি ছড়া পরিষদ, সিলেট, সিলেট সাহিত্য পরিষদ ও স্বদেশ ফোরাম, নিউইয়র্ক-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং জাতীয় শিশু কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাট সিলেট শাখার সাধারণ সম্পাদক হিসেবে একজন সফল সংগঠকের সুখ্যাতি অর্জন করেছেন।
জড়িত রয়েছেন দেশ-বিদেশের সাহিত্য-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথেও। তিনি সাহিত্য সাময়িকী জীবন মিছিল-এর সম্পাদক। এ ছাড়াও আরো সম্পাদনা করেছেন আইন দর্পণ, কিশোর দর্পণ ও বঙ্গবীর। এম সি কলেজ, সিলেট-এর বার্ষিকী “পূর্বাশা” বার্ষিকী সম্পাদক হিসেবে সম্পাদনা করেছেন কলেজ জীবনে। তিনি একজন সাংবাদিক হিসেবেও পরিচিত ছিলেন। ১৯৯৮ সালে সিলেট জেলা আইনজীবি সমিতির গ্রন্থাগার সম্পাদক ছিলেন। এরপর দুইবার কার্যকরী পরিষদের সদস্যও নির্বাচিত হন বিপুল ভোটে। তিনি অন লাইন শিশু কিশোর প্রকাশনা ইলিক ঝিলিক-এর সম্পাদক ও দর্পণ প্রকাশ-এর প্রকাশক।
বর্ণাঢ্য জীবনের অধিকারী সুফিয়ান আহমদ চৌধুরীর সুপরিচিতি ব্যাপক। সাদা মনের মানুষ হিসেবে এবং সকল মহলের সকলের ভালোবাসার প্রিয় একজন মানুষ।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি