Monday, 9 March 2026 |
শিরোনাম
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া-মাহফিল ও তবারক বিতরণ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: July 15, 2021 | 6:14 PM

https://www.facebook.com/USANewsNY/videos/192456329503287

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সহায়তায় ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’ দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেছে। জ্যাকসন হাইটসে খাবার বাড়ির সামনে ১৪ জুলাই বুধবার বাদ আসর দোয়া-মাহফিল শেষে বিপুল সংখ্যক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মুফতি সৈয়দ আনসারুল করিম আল আজহারী।
যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি হাজী আবদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু ও ইভেন্ট কমিটির আহ্বায়ক আসেফ বারী টুটুলের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উপদেষ্টা সৈয়দ শওকত আলী, গিয়াস মজুমদার, মাহবুবুর রহমান চৌধুরী, সিনিয়ার সহ সভাপতি জসিম চৌধুরী, সহ সভাপতি এডভোকেট হারিছ উদ্দিন আহমেদ, মহিলা বিষয় সম্পাদক জেসমিন আক্তার চৌধুরী, যুব সম্পাদক শফি আলম, প্রচার সম্পাদক শাহাজান সাজু, মহিলা পার্টির সভানেত্রী ডা: নার্গিস রহমান, সহ সভাপতি বাবলী হক, সাধারণ সম্পাদক শাহানাজ বেগম, যুক্তরাষ্ট্র জাতীয় ছাত্র সমাজের সভাপতি মহর খান।

এছাড়াও বক্তব্য রাখেন জ্যাকসন হাইটস এলাকাবাসীর সভাপতি শাকিল মিয়া, সাধারণ সম্পাদক মো. আলম নমী, সদস্য সচিব ওয়াসীম খন্দাকার, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলী, বীর মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান প্রমুখ।
এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর ইভেন্ট কমিটির আহ্বায়ক আসেফ বারী টুটুল জানান, অনুষ্ঠানে প্রায় দু’হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ৩০ মে জিয়ার শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র ব্যানারে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। এবারই প্রথম প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী-কে যুক্ত করা হলো তাদের কর্মসূচিতে।

ট্যাগ:
Situs Streaming JAV