Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

সুখী মানুষ দীর্ঘজীবী হয়!

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: November 3, 2011 | 2:21 AM

সুখী মানুষ এবং জীবন সম্পর্কে যারা ইতিবাচক ধারণা পোষণ করেন, তাঁরা বেশিদিন বাঁচেন। আর যাঁরা বেশি আত্মতৃপ্তি নিয়ে বাঁচেন, তাঁদের অকালমৃত্যুর আশঙ্কাও ৩০ শতাংশ কমে যায়। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের বিজ্ঞানীরা গবেষণার পর এ তথ্য জানিয়েছেন।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ৫২ থেকে ৭৯ বছর বয়সী প্রায় চার হাজার মানুষের ওপর এ গবেষণাটি করা হয়। যাঁদের ওপর গবেষণাটি করা হয়, সুখ, হতাশা বা উদ্বেগ সম্পর্কে চারবার তাঁদের অনুভূতি জানতে চাওয়া হয়। গবেষণার সময় পাঁচ বছরে মৃত্যুর হারের রেকর্ড করা হয়।
গবেষণায় অংশগ্রহণকারীদের বয়স, লিঙ্গ, হতাশা, নিদিষ্ট কিছু রোগে ভোগা, স্বাস্থ্য-সম্পর্কিত আচরণ গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়। এতে দেখা যায়, যাঁরা নিজেদের সুখী বলেছেন, তাঁদের অকালমৃত্যুর হার অসুখী মানুষদের চাইতে ৩৫ শতাংশ কম।
গবেষক দলের প্রধান অধ্যাপক অ্যান্ড্রু স্টেপটো বলেছেন, ‘গবেষণার এই ফলাফল ভবিষ্যতে প্রবীণদের আরও ভালো থাকার উপায় বাতলে দিতে পারবে।’
এর আগে অবশ্য ইলিনয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, ইতিবাচক মানসিকতা চাপকেন্দ্রিক হরমোন নিঃসরণ কমাতে সাহায্য করে এবং প্রতিরোধক্ষমতা বাড়ায়।
আরেকটি গবেষণায় অধ্যাপক এডওয়ার্ড ডায়েনার ও তাঁর দল দেখিয়েছেন, সুখ মানুষের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। অন্যদিকে উদ্বেগ, হতাশা, দুঃখবাদিতা শরীরে রোগব্যাধি বাড়িয়ে দেয়, যা দীর্ঘজীবী হওয়ার জন্য অন্তরায়।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV