Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটির প্রথম নির্বাচিত বাংলাদেশী কাউন্সিলম্যান মোরশেদ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত, কমিউনিটিতে আতংক

অনলাইন ডেস্ক পঠিত: 87 বার

প্রকাশিত: July 17, 2021 | 4:04 PM

এবিএম নিউজ: আটলান্টিক সিটির প্রথম নির্বাচিত বাংলাদেশী কাউন্সিলম্যান মোহাম্মদ মোরশেদ গত ১৫ জুলাই বৃহস্পতিবার সন্ত্রাসীর হামলায় গুরুতর আহত হয়েছেন। পারিবারিক এবং বিভিন্ন সুত্রের বিবরনীতে জানা যায়, কাউন্সিলম্যান মোহাম্মদ মোরশেদ বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে এশার নামাজ শেষে আটলান্টিক সিটির মসজিদ আল হেরা থেকে বের হয়ে পার্শ্ববর্তী পার্কিং এ গিয়ে দেখেন তার গাড়ির কাছাকাছি একদল বখাটে অবৈধ কাজে লিপ্ত। এলাকার কাউন্সিলম্যান হিসাবে তিনি বখাটেদের উক্ত স্থান থেকে চলে যাওয়ার জন্য এবং উক্ত এলাকায় ভবিষ্যতে অবৈধ কর্মকান্ড না করার জন্য অনুরোধ করেন। বাকবিতন্ডার এক পর্যায়ে সন্ত্রাসীদের একজন তীব্র জোরে তার মুখে আঘাত করলে তিনি মাটিতে লুটে পড়েন এবং তার মুখ মন্ডল থেকে রক্ত ঝরতে থাকে। এসময় মসজিদ থেকে বের হয়ে আরেক জন মুসল্লী পার্কিং গিয়ে দেখেন হামলাকারীরা তার উপর হামলা অব্যহত রেখেছে। তিনি সাথে সাথে ৯১১ কল করলে স্থানীয় পুলিশ তাকে আটলান্টিক সিটির হাসপাতালে নিয়ে যায়। জানা যায়, তার একটি চোখের অবস্থা খুবই বিপদজনক, সার্জারীর প্রয়োজন হতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি আটলান্টিক সিটির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে এখবর শোনার পর থেকে সিটিতে বসবাসরত বাংলাদেশীরা চরম আতংকে দিন কাটাচ্ছেন।

কাউন্সিলম্যান মোহাম্মদ মোরশেদ

আটলান্টিক সিটির বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনগুলো এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে সন্ত্রাসীদেরকে খুজে বের করে বিচারের আওতায় আনার আহবান জানিয়েছে। বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি আকবর হোসাইন এবং সাধারন সম্পাদক অবিলম্বে এ ঘটনার বিচার দাবি করেন এবং কমিউনিটির নেতৃবৃন্দকে একসঙ্গে এ ঘটনার বিচারে কাজ করার আহবান জানান, যাতে আগামীতে অন্য কোন বাংলাদেশীদেরকে এরকম হামলার সম্মুখীন হতে না হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটিতে অবস্থানরত বাংলাদেশের সিনিয়ার সাংবাদিক হেমায়েত হোসেন বলেন, এই হামলা বর্তমানে এশিয়ানদের উপর হামলার ধারাবাহিকতা। তিনি সিটির মেয়রের সাথে অবিলম্ব কমিউনিটির নেতৃবৃন্দকে সাক্ষাত করার অনুরোধ জানান এবং নেতৃবৃন্দ কোন ব্যবস্থা না নিলে প্রেস ক্লাবের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ নেয়ার আহবান জানান। আটলান্টিক সিটির বিশিষ্ঠ ব্যবসায়ী এবং আটলান্টিক সিটি বাংলদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি সালেহ আহমেদ লিটন বলেন সিটির আইন শৃংখলা পরিস্থিতির খুবই নাজুক অবস্থা। ব্যবসায়ী হিসাবে প্রতিদিন আমাদেরকে আতংকে দিন কাটাতে হচ্ছে। আটলান্টিক সিটির স্কুল বোর্ডের প্রাক্তন ভাইস চেয়ারম্যান এবং বর্তমান সদস্য ফারুক হোসেন বলেন, যেখানে সিটির আইন প্রনেতারা নিরাপাত্তাহীনতায় ভূগছেন, সেখানে এশিয়ানদের অবস্থা কতটুকু খারাপ হতে পারে তা সহজে অনুমেয়। তিনি অবিলম্বে এশিয়ানসহ সকল নাগরিকের নিরাপত্তা বিধানের জন্য সিটি প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে জোরালো আহবান জানান। আটলান্টিক সিটির স্কুল বোর্ডের সদস্য শহিদুল ইসলাম লিটন বলেন, গত কয়েক মাস ধরে বাংলাদেশী অধ্যুষিত এলাকা জর্জিয়া এভিনিউ থেকে ক্যালিফোনিয়া এভিনিউ পর্যন্ত সন্ত্রাসী কর্মকান্ড অব্যহত রয়েছে। কিন্তু সিটি প্রশাসনের পক্ষ থেকে কোন রকম কারযকর ব্যবস্থা নেয়া হয়নি। বর্তমানে কাউন্সিলম্যান মোরশেদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য সিটি প্রশাসনের প্রতি আহবান জানান। জানা যায়, গত দুই দিনে পুলিশ প্রশাসন কাউকে গ্রেফতার করতে পারেনি। মোরশেদের দ্রুত সুস্থতার জন্য কমিউনিটির সবাইকে দোয়া করার অনুরোধ জানিয়েছে তার পরিবার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV