Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস’র অর্থায়নে লস এঞ্জেলেসের লিটল বাংলাদেশ এলাকায় শোভা পাচ্ছে ‘লিটল বাংলাদেশ’ সাইন

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: July 18, 2021 | 4:56 AM

আব্দুস সামাদ, লস এঞ্জেলেস থেকে: যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের ‘লিটল বাংলাদেশ’ এলাকায় স্থাপন করা হয়েছে ‘লিটল বাংলাদেশ’ লেখা দশটি সাইন। বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) এর অর্থায়নে ১৩ জুলাই এ রেপলিকা সাইনগুলো স্থাপন করা হয়েছে। থার্ড এন্ড আলেকজান্দ্রিয়া স্ট্রিট থেকে শুরু করে থার্ড এন্ড নিউ হ্যাম্পশায়ার স্ট্রিটের রাস্তার দুইপাশে এই সাইনগুলো স্থাপন করা হয়। বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাফলার পক্ষ থেকে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সরেজমিনে দেখা যায়, থার্ড স্ট্রিটের উপর দিয়ে দু’পাশে শোভা পাচ্ছে উক্ত সাইনগুলো। রাতের অন্ধকারে গাড়ির হেডলাইটে জ্বলজ্বল করে ওঠে ‘লিটল বাংলাদেশ’ লেখাগুলো। বাফলার সভাপতি শিপার চৌধুরী ও নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রমে এই প্রজেক্ট বাস্তবায়িত হয়।
জানা যায়, উক্ত প্রকল্প বাস্তবায়নে ডিপার্টমেন্ট অফ ওয়াটার অ্যান্ড পাওয়ার অথোরিটি, বোর্ড অফ স্ট্রিট লাইটিং, সিটি কাউন্সিল, ডিপার্টমেন্ট অব কালচারাল অ্যাফেয়ার্স, ব্যুরো অব স্ট্রিট অ্যান্ড লাইটিং, উইলশায়ার কোরিয়ান নেইবারহুড কাউন্সিলস, মেয়র অফিস, কাউন্সিল অফিসসহ বিভিন্ন দপ্তরের অনুমতি, অনুমোদন নিতে হয়েছে।
বাফলা কর্তৃপক্ষ জানিয়েছেন, সাইনগুলো লাগাতে খরচ হয়েছে ১০ হাজার ডলার, সেই সাথে করা হয়েছে ২ মিলিয়ন ডলারের ইন্সুরেন্স৷ প্রতি মাসে ইন্সুরেন্সের অর্থ পরিশোধ করে যাবে বাফলা। সেই সাথে রক্ষণাবেক্ষণের পুরো দায়িত্বও নিয়েছে বাফলা।
বাফলার সভাপতি শিপার চৌধুরী বলেন, বাফলা সব সময় কমিউনিটির স্বার্থে কাজ করে যাচ্ছে। এরই ধারাবহিকতায় লিটল বাংলাদেশ বিউটি ফিকেশনের এই প্রজেক্ট বাস্তবায়িত হয়েছে।
এই সাইনগুলো এখানে আমাদের দেশের নামকে আরও দৃশ্যায়িত করে তুলবে বলে আমি আশাবাদী।
তিনি আরও জানান, বাফলা শিগগিরই কমিউনিটির নেতৃবৃন্দকে নিয়ে এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV