Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কুমিল্লা অজিতগুহ কলেজের সাবেক প্রিন্সিপাল হাসান ইমাম মজুমদার ফটিকের সংবর্ধনা (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: July 18, 2021 | 1:02 PM

https://www.facebook.com/USANewsNY/videos/328712585630923

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে কুমিল্লা অজিতগুহ কলেজের সাবেক প্রিন্সিপাল হাসান ইমাম মজুমদার ফটিককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’ গত ১৫ জুলাই ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুলের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সংগঠনের সভাপতি আবুল খায়ের আকন্দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমানের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদ্য সমাপ্ত ডেমোক্রেটিক প্রাইমারী নির্বাচনে ডিষ্ট্রিক্ট ১৮ এর কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন হোসেন আহমদ মজুমদার। আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, কুমিল্লা সোসাইটির সহ সভাপতি মিয়া মো. দাউদ, মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা সুমি, কমিউনিটি এক্টিভিষ্ট নজরুল হক, মঞ্জুর চৌধুরী জগলু, এ ইসলাম মামুন, ইমরান রন শাহ, সোহান আহমেদ টুটুল, হাবিবুর রহমান চৌধুরী, মোহাম্মদ আলাউদ্দিন, রতন চক্রবর্তী, মমিনুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে হাসান ইমাম মজুমদার ফটিককে ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানান হয়। তিনি আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে সব সময় তার এলাকাসহ বাংলাদেশের দরিদ্র-অসহায়দের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও বিপুল সংখ্যক কুমিল্লাবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুমিল্লা অজিতগুহ কলেজের সাবেক প্রিন্সিপাল ও সমাজ কর্মী হাসান ইমাম মজুমদার ফটিক সম্প্রতি ব্যক্তিগত সফরে নিউইয়র্ক আগমন করেন। তার যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’ এ সংবর্ধনার আয়োজন করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV