বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্কের জমজমাট বনভোজন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে লং আইল্যান্ডের ব্যার্থ পেইচ স্টেট পার্কে গত ৪ জুলাই বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্কের বার্ষিক বনভোজন জমজমাট ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। বনভোজনে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি পদপ্রার্থী কাজী নয়ন, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আলী, কর্মকর্তা প্রার্থী ডিউক, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রবাস বিষয়ক সম্পাদক মোঃ সোলেমান আলী, চিটাগাং এসোসিয়েশন এর সিনিয়র সহ সভাপতি মাসুদ সিরাজী, নির্বাচন কমিশন সৈয়দ মোরর্শেদ রেজভী চৌধুরী, জাতীয় পার্টির সভাপতি হাজী আবদুর রহমান, কবি আবদুর শহীদ, ল সোসাইটির মোঃ আলী বাবুল, এটর্নী রাফী।

সকালে নিজ নিজ গাড়ী নিয়ে একে একে পার্কে প্রবেশ করে বেঙ্গল সোসাইটির সদস্য ও পরিবার পরিজন ও অতিথিবৃন্দ। বারবিকিউ, সিদ্ধ ডিম, কলা, নানরুটি দিয়ে অতিথিদের সকালের নাস্তা পরিবেশন করা হয়। তার পর তরমুজ বিতরণের পর ছোট ছোট ছেলে মেয়েদের খেলা শুরু হয়। দুপুর ২টার পর দেশীয় স্বাদের রকমারী খাবার মধ্যাহ্ন ভোজে পরিবেশন করা হয়। এরপর মহিলা ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। বিকালে কাঁচা আমের চাটনী, ঝালমুড়ি ও চা পরিবেশন করা হয়।দীর্ঘ ১৬ মাস করোনায় ঘরে বসে দিন যাপনের পর বেঙ্গল সোসাইটি পরিবার ঈদ আনন্দ মেতে উঠে।

অনুষ্ঠানে প্রবাসী শিল্পী শাহানাজ পারুল, রোকসানা হায়দার সংগীত পরিবেশন করেন। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। বেঙ্গল সোসাইটির সভাপতি মাহমুদুর হক চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আলী সবুজ, কোষাধ্যক্ষ বোরহান খান এবং প্রধান সমন্বয়কারী আবু তালেব চৌধুরী চান্দুর অক্লান্ত পরিশ্রমে বনভোজন সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes