Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কোয়ান্টাম পরিচিতি সভা

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: July 18, 2021 | 4:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে জ্যাকসন হাইটসে কোয়ান্টাম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ জুলাই রোববার জ্যাকসন হাইটসের ট্যালেন্ট টেক আইটি স্কুলের হলরুমে অনুষ্ঠিত সভায় কোয়ান্টাম পরিবারের সদস্য ছাড়াও বহুসংখ্যক আমন্ত্রিত মেহমান উপস্থিত ছিলেন।
কোয়ান্টাম সোসাইটি জ্যাকসন হাইটসের আহ্বায়ক অধ্যাপক ইমাম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে দুটি আলোচনা ছাড়াও একাধিক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

এছাড়া কোয়ান্টাম কোর্স করে শারিরিক, মানসিক ও আত্মিক উপকার লাভ করেছেন এমন বেশ কয়েকজন কোয়ান্টাম গ্রাজুয়েট ও প্রোমাষ্টার তাদের অনুভূতি ব্যক্ত করেন। মেহমানদের মধ্য থেকে বেশ কয়েকজন এ অনুষ্ঠানে অংশ নেয়া ও ভালোলাগার বিষয়গুলো অনুভূতি আকারে তুলে ধরেন।
‘নিজের ও অন্যের কল্যানে কোয়ান্টাম ফাউন্ডেশন’ এ বিষয়টির ওপর আলোচনা উপস্থাপন করেন লং আইল্যান্ড ইউনিভার্সিটির ফাইন্যান্সিয়াল বিভাগের সহকারী অধ্যাপক ড. ইব্রাহিম সিরাজ এবং ‘সুস্থ সফল সুখী জীবনের জন্য মেডিটেশন’ এ বিষয়ের ওপর আলোচনা করেন সিনিয়র সাংবাদিক ও অনলাইন নিউজ পোর্টাল প্রবাস নিউজ ডটকমের সম্পাদক শামীম আহমেদ।
অনুষ্ঠানে এছাড়া মেডিটেশন চর্চার উপকারিতা নিয়ে অনুভূতি ব্যক্ত করেন নিউইয়র্কের আইডিয়াস ইভেন্টস এন্ড বিওন্ড এর সিইও ও কমুউনিটি এ্যাক্টিভিষ্ট রাব্বি এফ সাঈদ, সাপ্তাহিক আজকালের হেড অব মার্কেটিং আবু বকর সিদ্দিক, কোয়ান্টাম ফাউন্ডেশন উত্তরা শাখার আর্ডেন্টিয়ার রেবেকা সুলতানা, সিটি ব্যাংকের জ্যামাইকা শাখার কর্মকর্তা সায়মা জেরিন ও লাগোর্ডিয়া এয়ারপোর্টের কর্মকর্তা শাহনাজ আলম। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কোয়ান্টাম সোসাইটি জ্যাকসন হাইটসের দায়িত্বশীল নিম্মি চৌধুরী, সহযোগিতা করেন তানজিমা সুলতানা, সামিয়া সুলতানা ও তানভীর তমাল।
অনুষ্ঠানে দুই আলোচক বলেন, প্রতিটি মানুষই জীবনে যতদিন বেচে থাকবে সে ততদিন সুস্থ থাকতে চায়। ব্যাক্তিগত, পারিবারিক ও পেশাগত জীবনে সফল এবং সুখী হতে চায়। কিন্তু এ লক্ষ অর্জনের জন্য সে যখন কাজ শুরু করে, তখন নানা সমস্যা ও চ্যালেঞ্জের মুখে পতিত হয়। আর এসব সমস্যা ও চ্যালেঞ্জ আসে মূলত চারপাশের নেতিবাচক মানুষ ও পরিবেশ থেকে। এবং এসব প্রতিকূলতা মোকাবেলা করতে গিয়ে যখন সে ব্যর্থ হয় তখন তার জীবনে হতাশা, ব্যর্থতা নেমে আসে। অন্যের প্রতি রাগ, ক্ষোভ, কষ্ট অভিমান জমে মন দূষিত হয়। এক সময় সে শারিরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। ফলে অসীম শক্তি ও সম্ভাবনা দিয়ে জন্মগ্রহন করা পরও সেগুলো কাজে লাগিয়ে সুখী ও সফল হতে পারে না।
আলোচকরা বলেন, জীবনে দুঃখ-কষ্ট থাকবেই। কিন্তু এগুলো মোকাবেলা করতে গিয়ে ভেঙ্গে পড়লে চলবে না। পড়ে গেলে বারবার উঠে দাড়াতে হবে। ভেতরের শক্তিকে জাগ্রত করতে হবে। আর তা করতে হলে মাথাটা ঠান্ডা রাখতে হবে আর নিজের ও অন্যের প্রতি গভীর মমতা ও ক্ষমার গুণ গড়ে তুলতে হবে। এজন্য প্রয়োজন নিয়মিত মেডিটেশন চর্চা। কারন মেডিটেশন হচ্ছে কুলিং সিস্টেম অব ব্রেইন ও ক্লিনিং সিস্টেম অব মাইন্ড। অর্থাৎ ধ্যান করার মধ্য দিয়ে আপনার মনে জমে থাকা কষ্ট-দুঃখ হতাশা দূর হবে। মনটা সচ্ছ আয়নার মতো পরিস্কার হয়ে যাবে। এবং মাঠা ঠান্ডা হবে। যার মাথা ঠান্ডা ও মন দূষনমুক্ত তার জীবনে দুঃখ থাকবে না। সে সুস্থ সফল ও সুখী হবে।
বক্তারা আরও বলেন, বিশ্বের ৫০ কোটি মানুষ নিয়মিত মেডিটেশন করে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত কোয়ান্টাম পরিবারের সদস্যরা চার দিনের কোয়ান্টাম মেথড কোর্স করে সুখী ও সফল জীবন যাপন করছে। কোয়ান্টাম মেথড গত ২৭ বছর ধরে মানুষের কল্যানে কাজ করছে। তাই আমেরিকার বাংলাদেশী কমুউনিটির মানুষ চাইলে এ মেডিটেশন চর্চায় শামিল হয়ে সমস্যা ও টেনশনমুক্তির এ কোয়ান্টাম প্রক্রিয়া অনুসরণ করতে পারেন। বক্তারা এই বানী সমাজের সর্বস্তরে সকলের কাছে পৌচ্ছে দেয়ার জন্য সমাজের সকল সচেতন মানুষের প্রতি অনুরোধ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV