নিউইয়র্কে মুক্তিযোদ্ধা ফখরুল ইসলাম খান স্মরণে মিলাদ মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: হযরত শাহজালাল (রহঃ) স্মৃতি পরিষদ ও দেওয়ান ফরিদ গাজী স্মৃতি পরিষদের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব ফখরুল ইসলাম খানের স্মরণে নিউইয়র্কে জ্যামাইকার তাজমহল পার্টি হলে গত ১২ জুলাই সোমবার সংগঠের পক্ষ থেকে মিলাদ মহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা শাহাব উদ্দিন। উৎপল চৌধুরীর সঞ্চালনায় সহযোগিতা ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন খান। পিতার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বড় ছেলে মাহবুব খান ও সেজো ছেলে নিউইয়র্ক মহনগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুন খান। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ সভাপতি বাসু মিয়া, সহ সভাপতি আবুল কালাম আজাদ চৌধুরী, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য নিছফার আলী।
স্মরণ সভায় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে স্মৃতিচারণ করে বক্তারা বলেন, ফখরুল ইসলাম খান সব সময় মানুষকে ভালবাসতেন। তাঁর উদ্যোগে দারুস সালাম মসজিদ, জ্যামাইকার তরুণ প্রজন্মের জন্য ক্লাব ও বাংলা স্কুল, সিলেট সদর থানা এসোসিয়েশন, শাহজালাল স্মৃতি পরিষদ, দেওয়ান ফরিদ গাজী স্মৃতি পরিষদ সহ বহু ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলেন।
বক্তারা আরো বলেন, ফখরুল ইসলাম খান ছিলেন এমন একজন ব্যক্তি, যিনি সারাজীবন ত্যাগের রাজনীতি করেছেন। তিনি কখনও ভোগের রাজনীতি করেননি। মুক্তিযোদ্ধা ও দেশের মানুষের জন্য সর্বদা অতন্দ্র প্রহরীর ন্যায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করেছেন। প্রবাসে তিনি ছিলেন সকলের কাছে গ্রহনযোগ্য একজন শ্রদ্ধাশীল ব্যক্তি, বটবৃক্ষের মতো দলমত নির্বিশেষে সবার আশ্রয়স্থল। এধরণের উদার ক্ষনজন্মা ব্যক্তিত্ব আজকাল আমাদের সমাজে বিরল।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান মুক্তিযুদ্ধা বাবরুল হোসেন বাবুল, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট কলামিস্ট সুব্রত বিশ্বাস, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম, আমেরিকার মূলধারার রাজনীতিবিদ মোর্শেদ আলম,হজরত শাহজালাল (রহঃ)স্মৃতি পরিষদের উপদেষ্টা ফুয়াদ মুমিত, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভীন, সাংগঠনিক সমিপাদক আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী দুলাল মিয়া এনাম, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন আজমল, যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দরুদ মিয়া রনেল, কানিক্টিকাট ষ্টেট আওয়ামী লীগের সাবেক সভাপতি জুনেদ এ খান, কানেক্টিকাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সভাপতি খান শওকত, লীগ অব আমেরিকার সাবেক সভাপতি ইমাদ আহমদ চৌধুরী, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, সিলেট সদর সমিতির সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, উপদেষ্টা শাহ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুল হক লাল, সিলেট সদর থানা এসোসিয়েশন সভাপতি আব্দুল মালেক খান লায়েক, বিয়ানি বাজার সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামাল, জ্যামাইকা সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, সাবেক ছাত্রনেতা আখতার হোসেন, বিশিষ্ট কবি সাহিত্যিক আবদুস শহীদ, গীতিকার ইশতিয়াক রুপু, কমিউনিটি লিডার তৈয়বুর রহমান হারুন, সুফিয়ান খান, ফকু চৌধুরী, ইয়ামিন রশিদ, মোহাম্মদ, মোহাম্মদ আদিল, মিসবাউর রশিদ পীর ও শাহ সেলিম।
সংগঠনের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম লোফা অসুস্থ থাকায় তার দ্রুত সুস্থতার জন্য বিশেষ মুনাজাত করা হয়। সেই সাথে বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমানের জন্যেও দোয়া করা হয়। শেষে তবারক বিতরণ করা হয়।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি