Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ক্যানসার নিয়ন্ত্রণ করে জন্মনিয়ন্ত্রণ বড়ি

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: November 5, 2011 | 6:10 AM

যেসব নারী ১০ বছরে ধরে জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবন করছেন, তাঁদের জরায়ুতে ক্যানসার হওয়ার আশঙ্কা প্রায় অর্ধেক কম। ব্রিটিশ জার্নাল অব ক্যানসারে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।
নতুন ওই গবেষণায় দেখা যায়, ১০ বছর ধরে বড়ি সেবন করছেন এমন প্রতি এক লাখ নারীর মধ্যে ৫০ জনেরও বেশি স্তন ক্যানসারে আর ১২ জনেরও কম নারী জরায়ু ক্যানসারে আক্রান্ত হয়েছেন।
ইউনিভার্সিটি অব নিউক্যাসেলের নর্দান ইনস্টিটিউট ফর ক্যানসার রিসার্চের গবেষক ড. রিচার্ড এডমনসন বলেন, নারীরা জেনে খুশি হবেন যে জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবনে কেবল গর্ভ-নিরোধই হয় না, এটি জরায়ু ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমিয়ে দেয়।
‘ইউরোপিয়ান প্রোসপেকটিভ ইনভেস্টিগেশন অব ক্যানসার’ নামে ওই গবেষণা চলাকালে তিন লাখেরও বেশি নারীর ওপর জরিপ চালানো হয়। গবেষকেরা বলেন, এক বছর ধরে বা তারও কম সময় ধরে যাঁরা গর্ভ-নিরোধ বড়ি সেবন করছেন, তাঁদের চেয়ে ১০ বছর ধরে যাঁরা বড়ি সেবন করছেন তাঁদের জরায়ু ক্যানসারের ঝুঁকি অর্ধেক।
জরিপকালে দেখা যায়, এক বছর বা তার চেয়ে কম সময় ধরে যারা গর্ভ-নিরোধ বড়ি খাচ্ছেন এমন প্রতি এক লাখ নারীর মধ্যে ২৮ জন জরায়ু ক্যানসারে আক্রান্ত হন। অন্যদিকে যাঁরা অন্তত ১০ বছর ধরে এই বড়ি সেবন করছেন তাঁদের মাত্র ১৫ জন এতে আক্রান্ত হয়েছেন। যেসব নারী কোনো দিনই গর্ভধারণ করেননি তাঁদের মধ্যে এই হার ৩৪ জন। আর যাঁরা অন্তত একবার অন্তঃসত্ত্বা হয়েছেন তাঁদের মধ্যে ২৪ জন এই ক্যানসারে আক্রান্ত হয়েছেন। গবেষণায় বলা হয়, বেশি সন্তানের মায়ের চেয়ে এক সন্তানের মায়ের জরায়ু ক্যানসার হওয়ার ঝুঁকি অনেক কম।
যুক্তরাজ্যে প্রতিবছর সাড়ে ছয় হাজারের বেশি নারী জরায়ু ক্যানসারে আক্রান্ত হন।
যুক্তরাজ্যের ক্যানসার রিসার্চের নোয়ামি অ্যালেন বলেন, জরায়ু ক্যানসার থেকে বাঁচতে হলে প্রতিষেধক গ্রহণ করাই উত্তম।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV