Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বর্ধিত সভা: ২৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তি পালনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: July 22, 2021 | 11:34 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বর্ধিত সভা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ১৪তম কারান্তরীন দিবস পালন উপলক্ষে ১৭ জুলাই শনিবার জ্যাকসন হাইটের খাবার বাডী রেষ্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

আলোচনা সভার শুরুতে সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ২০০৭ সালের ১৬ জুলাই মিথ্যা মামলায় দেশরতœ শেখ হাসিনাকে গ্রেফতারের পর দেশজুড়ে দুর্বার আন্দোলন সংগ্রাম ও প্রতিবাদ সংঘটিত হয়, দেশের মানুষ নেত্রীর মুক্তির দাবিতে রাস্তায় নেমে আসে। এই আন্দোলন সংগ্রামকে সফল করতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা পালন করে। তিনি বক্তব্যে আরও উল্লেখ করেন যে আমরা এক সপ্তাহের মাথায়, ২০০৭ সালের ২৩

জুলাই মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সামনে শেখ হাসিনার মুক্তির দাবিতে সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে বিশাল বিক্ষোভ সমাবেশ করি। এই সকল সমাবেশে আমরা ১/১১ এর সরকারের ষড়যন্ত্র তুলে ধরতে সক্ষম হই। আমাদের ৩৩১ দিনের আন্দোলন সংগ্রামের কারণে স্বৈরাচারী সরকার নেত্রীকে বন্দি জীবন থেকে মুক্তি দিতে বাধ্য হয়। সেই দিন আমরা বিজয়ী হয়েছিলাম বলেই আজকের ডিজিটাল বাংলাদেশ, মধ্য আয়ের উন্নত বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা বাঙ্গালী জাতিকে উপহার দিতে পেরেছেন। আজ বহির্বিশ্বে বাংলাদেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।

বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৬শে সেপ্টেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই উপলক্ষে ড. সিদ্দিকুর রহমানকে আহবায়ক এবং সামাদ আজাদেকে সদস্য সচিব করে একটি উদযাপন কমিটি গঠন করা হয়। সভায় যথাযত শোক ও ভাবগম্ভীর পরিবেশে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এই উপলক্ষ্যে দোয়া মাহফিল, শোক র‌্যালী ও আলোচনা সভার আযোজন করা হবে।

বর্ধিত সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সামছুদ্দিন আজাদ, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ জামান, প্রবাসী কল্যান সম্পাদক মোঃ সোলায়মান আলী, যুব সম্পদক মাহবুবুর রহমান টুকু, কার্যকরী সদস্য শাহানারা রহমান, জহিরুল ইসলাম, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মিয়া, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সভাপতি জেহাদুল হক জেহাদ ও সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম, একেএম আলমগীর, মুক্তিযোদ্ধা যুব কমান্ড’র সহ সভাপতি হুমায়ুন কবির, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক ফকির এ সিদ্দিকী, বাফেলো সিটি আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শাহাজান আলম, সদস্য একেএম ফাহিম, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি মোর্শেদা জামান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস, আওয়ামী ফোরাম ইউএসএ বাংলাদেশ’র সভাপতি মো: হারুন অর রশীদ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য কামাল হাসান রাকিব, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক শামিম আল আমিন, সাবেক ছাত্রনেতা নিজাম উদ্দিন, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেডএ জয়, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের ভারপ্রাপ্ত সভাপতি সদর উদ্দিন আহমদ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুব কমান্ড’র সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, সহ- সভাপতি আসাদুজজামান, সদস্য কামাল হোসেন। এছাড়াও অনেক নেতা-কর্মী ভার্সুয়েলি যোগদান করেন। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV