নিউইয়র্কে বাপা’র বনভোজন: বাংলাদেশি-আমেরিকান পুলিশদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন এডিআইজি হারুন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা) এর বনভোজন গত ১০ জুলাই অনুষ্ঠিত হয়েছে। বনভোজনের অতিথি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (জয়েন্ট কমিশনার ডিটেকটিভ ব্রাঞ্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ মো. হারুনুর রশিদ তার বক্তব্যে নিউইয়র্কে কর্মরত বাংলাদেশি-আমেরিকান পুলিশ অফিসারদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন। এ সময় বাপার প্রেসিডেন্ট কারাম চৌধুরী অতিরিক্ত ডিআইজি হারুনুর রশিদের আমন্ত্রণ গ্রহণ করে তাকে ধন্যবাদ জানান। বনভোজনে সংগঠনের সদস্য ছাড়াও ডেমোক্রেটিক প্রাইমারীতে কুইন্স সিভিল কোর্টের জর্জ হিসেবে নির্বাচিত সোমা সাইদ ও মূলধারার রাজনীতিক মিজানুর চৌধুরী, কাজী আনোয়ার হোসেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অপু কাজী, বাংলাদেশি গার্মেন্টস ইম্পোর্টার এসোসিয়েশন অফ নর্থ আমেরিকার প্রেসিডেন্ট মুহাম্মদ আব্দুল কাদের ভূঁইয়া (শিশির) উপস্থিত ছিলেন।
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল








