মার্কিন মূলধারার একটি চেম্বার’র পরিচালনা পর্ষদে নির্বাচিত হওয়ায় বাদলকে সংবর্ধনা
ইউএসএনিউজঅনলাইন.কম : মার্কিন মূলধারার একটি চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদে নির্বাচিত হওয়ায় ব্যবসায়ী-রাজনীতিক আকতার হোসেন বাদলকে সংবর্ধনা জানিয়েছেন নিউইয়র্ক প্রবাসীরা। রোববার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রাব্বী মোহাম্মদ খোকনের সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদি ফোরামের নেতা সারোয়ার খান বাবুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দেলোয়ার হোসেন। বিশেষ বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গির আলম। বাদলকে অভিনন্দন জানিয়ে আরো বক্তব্য রাখেন কমিউনিটি লিডার জামান তপন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, রাফেল তালুকদার, অধ্যাপক রফিকুল ইসলাম, খন্দকার জগলু, এমরান শাহ রন, আশরাফ উদ্দিন ঠাকুর, রফিকুল ইসলাম ডালিম প্রমুখ।
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর