Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক’র সভাপতি সামাদের সুস্থ্যতা ও সহ সভাপতি মাহমুদার মা-বাবা সহ দেশ-প্রবাসে করোনায় নিহতদের জন্য বিশেষ দোয়া মাহফিল (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 147 বার

প্রকাশিত: July 27, 2021 | 10:18 AM

https://www.facebook.com/USANewsNY/videos/162561222609710

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক’র সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়ার সুস্থ্যতা ও সিনিয়র সহ সভাপতি সৈয়দা মাহমুদা কবিরের মা-বাবা সহ দেশ-প্রবাসে করোনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় গত ২৬ জুলাই বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক এদিন বাদ মাগরিব এ দোয়া মাহফিলের আয়োজন করে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

মিলাদ মাহফিল পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। মুনাজাত পরিচালনা করেন মাওলানা একেএম আব্দুন নূর। মুনাজাতে সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া সহ অসুস্থদের সুস্থতা এবং সিনিয়র সহ সভাপতি সৈয়দা মাহমুদা কবিরের মা-বাবা সহ দেশ-প্রবাসে করোনায় নিহতদের আত্মার মাগফিরাত ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি অধ্যাপক ম. আমিনুল হক চুন্নু।

দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ শামিম মিয়া, সহ সভাপতি অধ্যাপক ম. আমিনুল হক চুন্নু, সহ সাধারণ সম্পাদক মো: ইমরান আলী টিপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু ফজর প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট ইফতেখার সিরাজ, মখন মিয়া, রফিকুল ইসলাম, জয়নাল চৌধুরী, মসনুর রহমান, বাংলাবাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. লালন আহমেদ, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু সাঈদ প্রমুখ।

দোয়া মাহফিলে বাংলাদেশী কমিউিনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। পরে মুসল্লীদের মাঝে তবারুক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সহ সভাপতি অধ্যাপক ম. আমিনুল হক চুন্নু ও সহ সাধারণ সম্পাদক মো: ইমরান আলী টিপ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক’র সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া সম্প্রতি ফ্লোরিডায় বেড়াতে গিয়ে অসুস্থ্য হয়ে পড়েন। সেখানে স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে তিনি তার ভাইয়ের বাসায় ডাক্তারের পরামর্শে বিশ্রামে রয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV