নিউইয়র্কে সিলেট সদর সমিতি ইউএসএ’র বর্ণাঢ্য নৌবিহার অনুষ্ঠিত (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/351471669689202
ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে সিলেট সদর সমিতি ইউএসএ’র বর্ণাঢ্য নৌবিহার অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই রোববার। এদিন দুপুর সাড়ে ১২ টায় কুইন্সের ফ্লাশিং এর ১ ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা জেটি থেকে স্কাই লাইন প্রিন্সেস ক্রুজটি যাত্রা শুরু করে নদী পথে নিউইয়র্ক এর চারদিক প্রদক্ষিণ শেষে বিকেল সাড়ে ৪টায় আবার সেখানে ফিরে আসে। নৌবিহারে মজাদার খাবার, র্যাফল ড্র ছাড়াও ছিল বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা। হযরত শাহজালাল, শাহপরান সহ ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজরিত সিলেটের ঐতিহ্যবাহী আঞ্চলিক এ সংগঠনের নৌ-ভ্রমণে কমিউনিটি নেতা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সংস্কৃতি কর্মী, সংগঠনের সদস্য ও তাদের পরিবার-পরিজন সহ প্রায় সাড়ে ৪’শ অতিথি অংশ নেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

ওয়ার্ল্ড ফেয়ার মেরিনার স্কাইলাইন জেটি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে দুপুর ১২টার দিকে বেলুন উড়িয়ে নৌবিহারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নৌবিহারে যোগ দিতে সকাল ১১টা থেকে নিউইয়র্কসহ বিভিন্ন শহর থেকে সিলেট সদরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হন সেখানে। প্রবাসীদের এক মিলন মেলায় পরিনত হয় সিলেট সদর সমিতির এ নৌবিহার।

সংগঠনের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হূমায়ুন আহমেদ চৌধুরী ও শারমিন রেজা ইভার যৌথ পরিচালনায় এ আয়োজনে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ও আল হারামাইন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মাহতাবুর রহমান, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর

সভাপতি মঈনুল হক চৌধুরী হেলাল, সিলেট সদর সমিতির প্রধান উপদেষ্টা জুনেদ এ খান, উপদেষ্টা রেদওয়ান হোসেন, মনসুর আহমদ চৌধুরী, শাহ মিজানুর রহমান, আবুল মুমিত ফুয়াদ, মো: মিনহাজ, শমশের আলী, শাহনুর কোরেশী, লীগ অব আমেরিকার সভাপতি বেদারুল ইসলাম বাবলা, জামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক মন্জুর চৌধুরী,

বিশিষ্ট রাজনীতিবীদ জিল্লুর রহমান জিল্লু, ফোবানা স্টান্ডিং কমিটির চোয়ারম্যান জাকারিয়া চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্রের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, কমিউনিটি নেতা আতাউর রহমান সেলিম, ফকু চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ রশীদ এহসান, লীগ অব আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক এমাজ চৌধুরী,

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মো. জাবেদ উদ্দীন এমসি কলেজ এলামনাই এসোসিয়েশনের সভাপতি শফিক চৌধুরী, সাধারণ সম্পাদক রেজাউল করীম রেজু, কমিউনিটি নেতা কোবাদ চৌধুরী, এবাদ চৌধুরী, লিবার্টি রিয়েল স্টেট এর মোহাম্মদ আজাদ, তোফায়েল আহমদ চৌধুরী, আশফাক চৌধুরী হেমু, জয়নাল আহমদ চৌধুরী, সোয়েব আহমদ, আসিফ চৌধুরী, সাইফুর খান হারুন, গোলাম ওসমানী খান, জওসন হোসেন, ইফতেশাম চৌধুরী, আহমদ রুশদী বাবু, আলী হাসান বাবলা, শ্যামল কান্তি চন্দ, শাহ মো সেলিম, নুরুল হক লাল, রাহিম এ খান প্রমুখ।

শুরুতেই বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক শাহ নেওয়াজ চৌধুরী, সদস্য সচিব সাইদুল হক রাসেল সহ কমিউনিটির নের্তৃবৃন্দ। নৌ-ভ্রমণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের কর্মকর্তারা।

অনুষ্ঠানে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, তৃর্ণা হাসান ও প্রমী। শিল্পীদের অনবদ্য পরিবেশনা উৎসবকে প্রাণবন্ত করে তুলে। দর্শকরা প্রাণভরে উপভোগ করেন তাদের অসাধারণ পরিবেশনা।

অথিতিরা আয়োজকদের প্রশংসা করে বলেন, করোনা মহামারির অনেক দিনের বন্দিদশা শেষে নির্মল মনোমুগ্ধকর এ আয়োজন স্মরণীয় হয়ে থাকবে।
সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক হূমায়ুন আহমেদ চৌধুরী নৌ-ভ্রমণে অংশ নেয়া অতিথি সহ সংগঠনের কর্মকর্তাদের বিশেষ ধন্যবাদ জানান।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি