Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বন্ধুর বাসা থেকে বাংলাদেশী তরুন সাইদের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক পঠিত: 41 বার

প্রকাশিত: July 29, 2021 | 11:32 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে আবারো এক বাংলাদেশী তরুনের অকাল মৃত্যু হয়েছে। গত ২৪ জুলাই শনিবার এস্টোরিয়ার একটি বাসায় তিনি মারা যান। বাংলাদেশী বংশোদ্ভুত এই তরুণের নাম শাহরিয়ার ইসলাম সাইদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৬ বছর। শাহরিয়ার ইসলামের বাবা নিউইয়র্কের এস্টোরিয়ার বাসিন্দা এবং ইউনিক ফুডের স্বত্বাধিকারী নুরুল ইসলামের একমাত্র ছেলে। প্রাথমিকভাবে শাহরিয়ার হৃদরোগে মারা গেছেন বলে জানানো হয়েছে। অতি সম্প্রতি বাংলাদেশী বেশ কয়েকজন তরুণের অকাল মৃত্যুর মিছিলে সর্বশেষ যুক্ত হলেন শাহরিয়ার ইসলাম। এধরনের ঘটনার পুনরাবৃত্তি কমিউনিটিতে বিশেষ করে অভিভাবক মহলে উদ্বেগ-আতংক বাড়ছে।
এদিকে গত ২৫ জুলাই রোববার বাদ মাগরিব ওজনপার্কের আল আমান মসজিদে শাহরিয়ারের প্রথম ও এস্টোরিয়ার আল আমীন মসজিদের তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, শাহরিয়ার ইসলাম গত ২৩ জুলাই শুক্রবার রাতে নিজের এক বন্ধুর বাসায় বেড়াতে যান। রাতে মাকে ফোন করে জানান, তার বন্ধুদের সাথেই তিনি রাত কাটাবেন। তাই বাসায় আসবেন না। রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সেখানেই সোফার মধ্যে তিনি ঘুমিয়ে পড়েন।
সূত্রমতে, সকালে অন্য বন্ধুরা ঘুম থেকে উঠে শাহরিয়ারকে সোফার নীচে ফ্লোরে পড়ে থাকতে দেখেন। অনেক ডাকাডাকির পরও কোন সাড়া না পেয়ে তারা পুলিশ কল করেন। পুলিশ ও অ্যাম্বুলেস তাৎক্ষনিক এলেও তাকে আর জীবিত পাওয়া যায়নি। স্থানীয় একটি হাসপাতালে শাহরিয়ারকে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ছেলের মৃত্যু সংবাদ বাড়ীতে পৌঁছার পর পরই সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। শাহরিয়ারের বাবা ও মা আকস্মিক এবং অনাকাংখিত এই ঘটনায় বার বার মুর্ছা যাচ্ছিলেন। খবর পেয়ে ছুটে আসেন অনেকেই। শাহরিয়ারের মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশী কমিউনিটিতে সাম্প্রতিক সময়ে তরুণদের এই অকাল মৃত্যুকে অনেকেই স্বাভাবিক বলে মনে করছেন না। অনেকের মতে আমাদের তরুণ সমাজের গন্তব্য কোনদিকে তা খতিয়ে দেখার সময় এসেছে। ইউএনএ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV