Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর উদ্যোগে আটলান্টিক সিটিতে “বাংলাদেশ মেলা”

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: July 30, 2021 | 1:23 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: আটলাণ্টিক সিটিতে গত ২৭ই জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর উদ্যোগে বাংলাদেশ মেলা ২০২১। মেলাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সেন্ট ক্যাসেল ষ্টেডিয়াম পরিণত হয়েছিল বাংলাদেশীদের উৎসবমুখর স্থানে। আটলান্টিক সিটিতে বাংলাদেশ মেলা হচ্ছে সাউথজার্সীতে বসবাসরত বাংলাদেশীদের ঢাকা সিটির রমনা বটমূলের বৈশাখী মেলা অথবা চট্রগ্রামের লালদিঘীর জব্বারের বলিখেলার মত আনন্দ উচ্ছাসে ভরপুর।

বাংলাদেশ মেলাকে সামনে রেখে ইতিমধ্যে সাউথজার্সীতে বসবাসরত বাংলাদেশীরা চাকুরী থেকে ছুটি নিয়ে রেখেছিলেন ২৭ই জুলাই মঙ্গলবার জন্য। স্কুল-কলেজের ছেলে-মেয়েদের ছুটির দিন থাকায় বিদেশে বসে দেশীয় সংস্কৃতির স্বাদ নেয়ার জন্য উপস্থিত হয়েছিল সাউথজার্সীতে বসবাসরত স্কুল-কলেজের ছেলেমেয়েরা। এদিকে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর সভাপতি জহিরুল ইসলাম বাবুল এবং সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা জানান তাদের সংগঠন একটি সুন্দর মেলা আয়োজনের মাধ্যমে একদিকে যেমন প্রবাসীদেরকে আনন্দ দেয় ঠিক তেমনি বাংলাদেশ কমিউনিটি সেন্টারের উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। জহিরুল ইসলাম বাবুল আরও জানান গত ২০১৮ সালের ন্যায় এই মেলা থেকে আয়কৃত অর্থ বাংলাদেশ কমিউনিটি সেন্টারের উন্নয়নের কাজে ব্যবহার করা হবে। এছাড়াও এই মেলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রীম রাজনীতিবিদগন বাংলাদেশের কৃষ্টি এবং সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার সুযোগ তৈরী হবে বলে তারা জানান। মেলার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফজলুল কাদের। এবারের মেলার আহবায়ক ছিলেন গিয়া সউদ্দিন পাঠান এবং সদস্য সচিব মোঃ আইয়ুব।
বিকেল ৭টায় বাংলাদেশের এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ফজলুল কাদের। এরপর যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রীমের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
মেলায় ছিল খাবার ও পোশাক সহ হরেক রকমের স্টল এবং রেফেল ড্র ইত্যাদি। মূল আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীনসহ প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, নাজু আকন্দ এবং মুমু। মেলার আয়োজক কর্মকর্তারা বলেন, নতুন প্রজন্ম বিশেষ করে যুব সমাজের সাথে দেশীয় শিল্প-সংস্কৃতিকে পরিচিত করার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV