Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আগস্ট মাসব্যাপী কর্মসূচি: যুক্তরাষ্ট্রে পলাতক বঙ্গবন্ধুর ঘাতকদের বাংলাদেশে ফিরিয়ে মৃত্যুদন্ড কার্যকরে মার্কিন প্রশাসনের সহায়তা কামনা (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: August 3, 2021 | 11:27 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে পলাতক বঙ্গবন্ধুর ঘাতকদের অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার জন্যে মার্কিন প্রশাসনের সহায়তা কামনার মধ্য দিয়ে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের মাসব্যাপী কর্মসূচি। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আগস্ট মাসব্যাপী কর্মসূচির প্রথম প্রহরে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভারসিটি প্লাজায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলন করে সংগঠনটি। ১ আগস্ট রাত বারটা এক মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় মুহুর্মুহু শ্লোগানে ডাইভারসিটি প্লাজা এলাকা প্রকম্পিত হয়।

মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার পরিবারের সদস্যরা বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছেন। বঙ্গবন্ধুর পলাতক খুনীরা বিদেশে পালিয়ে রয়েছে। এসকল খুনীদের দেশে ফেরত পাঠাতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুরুল আলম শাহীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, প্রবাসী কল্যাণ সম্পাদক মো: সোলায়মান আলী, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক জাহাঙ্গির হোসেন, কার্যকরী সদস্য শাহানারা রহমান, সামছুল আবেদীন, আলী হোসেন গজনবী, কানেকটিকাট আওয়ামীলীগের সভাপতি জিহাদুল হক জিহাদ, সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় উপ আন্তর্জাতিক সম্পাদক মো: ওয়াহিদুজ্জামান, কেন্দ্রীয় সদস্য রাকিব, সাবেক উপ আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, সাবেক কেন্দ্রীয় সদস্য আব্দুল ওয়াহাব জোয়ার্দার, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মো: আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, যুগ্ম সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক এ কে এম তারিকুল হায়দার চৌধুরী, যুগ্ম আহবায়ক প্রকৌশলী বাহার খন্দকার সবুজ, যুবলীগ নেতা শাহ সেলিম আহমদ, শাহ রহিম শ্যামল, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আমিনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া প্রমুখ। সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। নিউইয়র্কের আশেপাশের বিভিন্ন স্টেট থেকেও নেতা-কর্মীরা এতে যোগ দেন।
১৫ আগস্ট নৃশংস হত্যাকান্ডে শাহাদতবরণকারী বঙ্গবন্ধু, বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব সহ শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতার জীবন ও আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সগৌরবে এগিয়ে চলছে বাংলাদেশ। বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ার লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জননেত্রীর উন্নয়ন দর্শন আজ বিশ্বের রোল মডেল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV