‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের শোক র্যালি
ইউএসএনিউজঅনলাইন.কম : ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ নিউইয়র্কের জ্যাকসন হাইটসে গত ১ আগস্ট প্রথম প্রহরে প্রদীপ প্রজ্জ্বলন ও শোক র্যালি কর্মসূচি পালন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক লস্কর মঈদুল জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে আরো ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, কার্যকরী সদস্য শাহানারা রহমান, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সহ সভাপতি খান শওকত, এম এ আলম বিপ্লব, এম আনোয়ার ও হোসেন সোহেল রানা, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম, সেচ্ছাসেবক লীগের সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস প্রমুখ।
প্রধান অতিথি ড. সিদ্দিকুর রহমান সরকারের নানামুখি উন্নয়নের কর্মকান্ড তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। ইতিমধ্যেই তাঁর নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। একটি প্রতিক্রিয়াশীল চক্র বর্তমান সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করতে দল ও দেশের বিরুদ্ধে অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দল ও দেশের বিরুদ্ধে ষঢ়যন্ত্রকারী অপশক্তিকে রুখে দিতে মুজিব আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভাপতি কাজী আজিজুল হক খোকন অনুষ্ঠানে যোগদানের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes