Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বাংলাদেশের জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের সঙ্গে দেখা করলেন নোবেল বিজয়ী ড. ইউনূস

অনলাইন ডেস্ক পঠিত: 16 বার

প্রকাশিত: November 8, 2011 | 3:47 PM

 

নিউইয়র্ক প্রতিনিধি : বাংলাদেশের জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের সঙ্গে দেখা করেছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এদিকে, নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে গতকাল সোমবার হুমায়ূন আহমেদের চতুর্থ কেমোথেরাপি সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিশেষজ্ঞ চিকিত্সক স্টিফেন ভ্যাচ দীর্ঘসময় হুমায়ূন আহমেদের সঙ্গে কথা বলেন। জটিল কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই তাঁর চতুর্থ কেমোথেরাপি শেষ হয়েছে। শারীরিক অন্যান্য পরীক্ষার পর হুমায়ূন আহমেদের আরোগ্যের ব্যাপারে আবারও আশাবাদ ব্যক্ত করেছেন চিকিত্সক।
১৮ নভেম্বর হুমায়ূন আহমেদের ক্যাট স্ক্যান করা হবে। এর ফলাফলের পর দ্বিতীয় ধাপের চিকিত্সার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। অস্ত্রোপচার ছাড়াই দ্বিতীয় দফা কেমোথেরাপির মাধ্যমেই ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের চিকিত্সার ব্যাপারে চিকিত্সক ভ্যাচ পুনরায় আশাবাদ ব্যক্ত করেন। হাসপাতালে হুমায়ূন আহমেদের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন, একজন নিকটাত্মীয় এবং নিউইয়র্ক মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বজিত সাহা।
হুমায়ূন আহমেদ চিকিত্সার জন্য নিউইয়র্কের কুইন্সে অবস্থান করছেন। গত রোববার ঈদের দিন সন্ধ্যায় তাঁকে দেখতে গিয়েছিলেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। তিনি বেশ কিছু সময় হুমায়ূন আহমেদের বাসায় অবস্থান করেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁর চিকিত্সার খোঁজখবর নেন। হুমায়ূন আহমেদ তাঁর লেখা বেশ কিছু বই মুহাম্মদ ইউনূসকে উপহার দেন।
১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের ৬৩তম জন্মদিন। তাঁর জন্মদিনে আত্মজীবনীমূলক নতুন বই ‘রং পেন্সিল’ প্রকাশ করবে প্রকাশনী সংস্থা অন্যপ্রকাশ। ওইদিন থেকেই হুমায়ূন আহমেদের বই আমাজান ডট কম-এ পাওয়া যাবে বলে জানিয়েছেন বিশ্বজিত সাহা।প্রথম আলো
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV