নিউইয়র্কে এজাইল ওয়ান টেক আইটি ইন্সটিটিউট এবং সরদার ড্রাইভিং স্কুল, ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং অফিস উদ্বোধন (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/999935520754740
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে এজাইল ওয়ান টেক আইটি ইন্সটিটিউট শাখা এবং সরদার ড্রাইভিং স্কুল, ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং অফিসের উদ্বোধন হয়েছে। গত ৩১ জুলাই বিকেলে জ্যাকসন হাইটসের কাবাব কিং বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ২০৮ নম্বর রুমে প্রতিষ্ঠান দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এজাইল ওয়ান টেক আইটি ইন্সটিটিউটের সিইও ড. জাহিদ হোসেন এবং সরদার ড্রাইভিং স্কুল, ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিংয়ের সিইও নুরুজ্জামান সরদার অতিথি, শিক্ষার্থী ও কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ফিতা ও কেক কেটে এর উদ্বোধন করেন। এ সময় কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সহ আইটি ইন্সটিটিউটটির বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

অনুষ্ঠানে এজাইল ওয়ান টেক আইটি ইন্সটিটিউট সিইও ড. জাহিদ হোসেন বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসীদের অনেকে দেশ থেকে ভাল পড়াশুনা করে এসেও অড জব করছেন। তাদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করছে এজাইল ওয়ান টেক আইটি ইন্সটিটিউট। এ প্রতিষ্ঠান থেকে ট্রেনিং এর মাধ্যমে ভাল জব নিয়ে বার্ষিক ১শ হাজার ডলার আয় করা সম্ভব। যুক্তরাষ্ট্রে এ প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা থেকে ইতোমধ্যে বহু শিক্ষার্থী কোর্স শেষ করে ১শ হাজারের বেশি বেতনের চাকরি করছেন। তিনি বলেন, তাদের এখানে কোর্স প্রতি ৫ হাজার ডলার ফি নেওয়া হলেও নতুন এ শাখায় শিক্ষার্থীদের ৩০ ভাগ ছাড় দেওয়া হচ্ছে।

সরদার ড্রাইভিং স্কুল, ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিংয়ের সিইও সরদার নুরুজ্জামান বলেন, ড্রাইভিং স্কুলে ভর্তি ও ট্যাক্স সংক্রান্ত বিষয় সহ বিভিন্ন ফরম পূরণে সহায়তা প্রদানে তার প্রতিষ্ঠান আন্তরিকভাবে কাজ করছে। তিনি কমিউনিটির প্রতি সেবা নেয়ার আহ্বান জানিয়ে বলেন, উদ্বোধন উপলক্ষে বর্তমানে তার প্রতিষ্ঠানে বিশেষ ছাড় চলছে।

পরে ড. জাহিদ হোসেন ও নুরুজ্জামান সরদার এজাইল ওয়ান টেক আইটি ইন্সটিটিউটের কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন। এ সময় তারা তাদের চাকুরির অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তাদের শিক্ষার্থীদের অনেকেই ১শ হাজার ডলারেরও বেশি বেতনের চাকুরি প্রাপ্তির কথাও উল্লেখ করেন।
এজাইল ওয়ান টেক আইটি ইন্সটিটিউট এবং সরদার ড্রাইভিং স্কুল, ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং অফিস সম্পর্কিত যোগাযোগ : ৩৭-৪৭, স্ট্রীট-৭৩, রুম নম্বর ২০৮, কিং প্লাজা, জ্যাকসন হাইটস, এন ওয়াই- ১১৩৭২। ফোন নম্বর : ৯১৭-৩৭৯-৪১২৫, ৭০৩-৯৪৪-৮১৭৭।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি