নিউইয়র্কে ‘আমরা ৯৩ আমেরিকা’র বর্ণাঢ্য পিকনিক অ্যান্ড লাইভ কনসার্ট অনুষ্ঠিত (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে উৎসবমুখ ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘আমরা ৯৩ আমেরিকা’র জমজমাট পিকনিক অ্যান্ড লাইভ কনসার্ট। ‘আমরা ৯৩ আমেরিকা’ প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে ১লা আগস্ট নিউইয়র্কে লং আইল্যান্ডের হ্যাকশেয়ার স্টেট পার্কে দিন ব্যাপী আয়োজিত হয় মনোমুগ্ধকর পুনর্মিলনী ও বনভোজন।

যুক্তরাষ্ট্র প্রবাসী ’৯৩ ব্যাচের ছাত্র রাশিদুল হাসান রাসেলের এডমিনে ২০২০ সালের ১লা আগস্ট আত্মপ্রকাশ ঘটে ‘আমরা ৯৩ আমেরিকা’র নামের এ গ্রুপটির। বাংলাদেশ থেকে ১৯৯৩ সালে এসএসসি পাশ করা যুক্তরাষ্ট্র প্রবাসীরা ফেসবুক মাধ্যমে ঐক্যবদ্ধ হন ‘আমরা ৯৩ আমেরিকা’ নামের এ প্লাটফর্মে। ওই আয়োজনে ’৯৩ ব্যাচের ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। কর্মসুচির মধ্যে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ সহ নানা আয়োজন। ছিল মাটি ব্যান্ডের জমকালো লাইভ কনসার্ট। পুরো আয়োজন জুড়েই ছিল দেশীয় আমেজ। আমেরিকার বিভিন্ন স্টেট থেকেও সংগঠনটির সদস্যরা যোগ দেন স্বপরিবারে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

এদিন সকাল প্রায় ১১টায় গ্রুপের এডমিন বন্ধু রাশিদুল হাসান রাসেলের সভাপতিত্বে এবং গ্রুপের মডারেটর বন্ধু মোহাম্মদ মহিউদ্দিন ও ফেরদৌস হাসান মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বন্ধু উজ্জ্বল হোসেন। ৯৩’র সকল বন্ধু ও তাদের পরিবার সহ বিশ্বের সকল মানুষের সুস্থ, সুন্দর, নিরাপদ জীবন কামনা করা হয় এসময়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে ‘আমরা ৯৩ আমেরিকা’র মত একটি শক্তিশালী প্লাটফর্ম গড়ে তোলার জন্য বন্ধুরা এডমিন রাশিদুল হাসান রাসেলকে ধন্যবাদ জানান। ‘আমরা ৯৩ আমেরিকা’র সাফল্য কামনা সহ আজীবন ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সকলে।

এডমিন বন্ধু রাশিদুল হাসান রাসেল তার বক্তব্যে ‘আমরা ৯৩ আমেরিকা’র প্রতিষ্ঠার প্রেক্ষাপট সহ সংগঠনের কর্ম পরিকল্পনা তুলে ধরে সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে শতাধিক বন্ধু ও তাদের পরিবারের উচ্ছ্বসিত ও প্রাণোচ্ছ্বল উপস্থিতি অনুষ্ঠানকে সার্থক ও সফল করেছে বলে মন্তব্য করেন তিনি। সংগঠনের সকল সদস্যদের নিয়ে ভবিষ্যতে আরো বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের আশাবাদও ব্যক্ত করেন তিনি।

আয়োজকরা জানান, পিকনিককে স্মরণীয় করে রাখার জন্য জমকালো সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও রাখা হয় নানা কর্মসূচি। রঙিন বেলুন উড়িয়ে দিনব্যাপি কর্মসূচির উদ্বোধন করা হয়। কেক কেটে উদযাপন করা হয় সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। মাটি ব্যান্ডের জমকালো লাইভ কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের ক্লোজআপ ওয়ান খ্যাত শিল্পী ইফাত জাহান। অনুষ্ঠানে বন্ধু শিল্পীদের পরিবেশনাও ছিল মনে রাখার মতো। এদের মধ্যে ছিলেন ফয়সাল চৌধুরী, মহিউদ্দিন, সান্তনা, বান্টি সহ অন্যরা। সন্ধ্যে পর্যন্ত চলে একের পর এক পরিবেশনা। সংস্কৃতি প্রেমী দর্শকরা দারুণভাবে উপভোগ করেন আকর্ষণীয় এসব পরিবেশনা।

রাশিদুল হাসান রাসেল জানান, চাইম ব্যান্ডের খালিদ পিকনিক স্পটে এসেও হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় কনসার্টে অংশ নিতে পারেননি।

কনসার্ট শেষে খেলাধুলায় অংশগ্রহনকারী এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় বন্ধুদের এ মিলন মেলা।

র্যাফেল ড্র’র ১ম পুরস্কার বিজয়ী আনোয়ার পারভেজের হাতে এয়ার টিকিট তোলে দেন স্পন্সর এএসএম মাঈন উদ্দীন সহ অন্যান্য বন্ধুরা।

‘আমরা ৯৩ আমেরিকা’র এডমিন রাশিদুল হাসান রাসেল জানান, ‘আমরা ৯৩ আমেরিকা’ প্রতিষ্ঠার ১ বছর পূর্ণ হয় ১লা আগস্ট। প্রথম বার্ষিকীতে আয়োজিত হয় মনোমুগ্ধকর এ পুনর্মিলনী ও বনভোজন। বৈশ্বিক মহামারী করোনার কারণে বন্দিদশা থেকে স্বাভাবিক জিবনে ফিরে আসার বাসনায় এই আয়োজন করা হয় বলে জানান তিনি। এতে অংশগ্রহণ করার জর্য ’৯৩ ব্যাচের সকল বন্ধু-বান্ধবীকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল








