নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের জমজমাট বনভোজন (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/797233347606697
https://www.facebook.com/USANewsNY/videos/267459691383265
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের বনভোজন। গত ৩১ জুলাই শনিবার অনুষ্ঠিত এ আয়োজনে নিউইয়র্কে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী দিনভর প্রাকৃতিক সোৗন্দর্যমন্ডিত ব্রঙ্কসের পেলহাম বে পার্কের খোলা মাঠে আনন্দে মেতে ওঠেন। উপভোগ করেন খেলা-ধূলা সহ মজাদার সব খাবার। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সংগঠনটির সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী রবি-উজ-জামান, ইভেন্ট কমিটির আহ্বায়ক খবির উদ্দিন ভূইয়া, সদস্য সচিব রিয়াজুল হাসান জনি ও হোসেন আহমেদ মজুমদারের পরিচালনায় বর্ণাঢ্য এ আয়োজনে অংশ নেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র প্রেসিডেন্ট মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন

মজুমদার, বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, বিবিএ’র সাবেক সভাপতি এ ইসলাম মামুন, জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি মঞ্জুর চৌধুরী জগলুল, আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার

অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক জামাল হুসেন, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সহ সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ ও সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান, স্টার্লিং ফার্মেসীর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী, ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস গার্ডেনের সভাপতি কামরুজজামান বাবু, কমিউনিটি এক্টিভিস্ট জাফর তালুকদার, আব্দুল গাফফার চৌধুরী

খসরু, ইমরান শাহ রন, জুয়েল লস্কর, সিপিএ জাকির চৌধুরী, কন্ঠশিল্পী শারমিন তানিয়া, সোহান আহমেদ টুটুল, নূরে আলম জিকু, সালমা সুমি, সারোয়ার চৌধুরী, এমডি আলাউদ্দিন, জালাল চৌধুরী, ইকবাল হাসান, কামরুল হাসান সিপিএ, মো: খালেক, মামুনুর রশিদ, কামরুজজামান টিপু, রিপন সরকার, ফারজানা প্রমুখ। কমিউনিটি নের্তৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী বনভোজনে অংশ নেন।

দুপুরে সংগঠনের কর্মকর্তারা অতিথিদের সাথে নিয়ে বেলুন উড়িয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে বিভিন্ন খেলা-ধুলা অনুষ্ঠিত হয়। শিশু-কিশোর সহ নানা বয়সী নারী-পরুষ এতে অংশ নেন। খেলাধুলায় অংশগ্রহণকারী এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজনের কার্যক্রম শেষ হয়।

সভাপতি কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক কাজী রবি-উজ-জামান বনভোজনে অংশ নেয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান। অতিথিরাও আয়োজকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মোঃ মমতাজ উদ্দিন, বুরহান উদ্দিন, আবুল খায়ের আকন্দ, সাধারণ সম্পাদক কাজী রবি-উজ-জামান, সহ সাধারণ সম্পাদক কাজী আব্দুল

আউয়াল, সাংগঠনিক সম্পাদক রিপন সরকার, কোষাধ্যক্ষ আবুল মুনসুর, প্রচার সম্পাদক রিয়াজুল হাসান জনি, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মোঃ শাহিন খান, কার্যকরী সদস্য এ মামুন ইসলাম, মোজাফফর হোসেন, হাফিজুর রহমান, মোঃ সাদেক, এইচ এম মিজানুর রহমান ও মোঃ সেলিম।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








