নিউইয়র্কে মজুমদার ফাউন্ডেশনের স্কুল সাপ্লাই বিতরণ ২৯ আগস্ট (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/4727600473936057
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বিভিন্ন স্কুলে অধ্যয়নরত ছাত্রী-ছাত্রীদের মাঝে মজুমদার ফাউন্ডেশন আগামী ২৯ আগস্ট বিনামূল্যে স্কুল সাপ্লাই বিতরণ করবে। এদিন বিকেলে ব্রঙ্কসের পার্কচেস্টার সাবওয়ের নিকটবর্তী হোয়াইট প্লেইনস রোড ও ওয়েস্টচেস্টার এভিনিউর ডা. আতাউল চৌধুরী তুষারের মেডিকেল অফিসের সামনে পার্কিং লটে প্রায় এক হাজার ছাত্রী-ছাত্রীর মাঝে বিনামূল্যে স্কুল সাপ্লাইজ বিতরণ করবে প্রতিষ্ঠানটি। মজুমদার ফাউন্ডেশন ৫র্থ বার্ষিক স্কুল সাপ্লাাই বিতরণ অনুষ্ঠানে কৃতি ছাত্র-ছাত্রী ও কমিউনিটি নেতৃবৃন্দকেও সম্মাননা জানানো হবে। একই অনুষ্ঠানে বিনামূল্যে খাদ্য সামগ্রিও বিতরণ করা হবে। গত ২ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় খলিল পার্টি হলে আয়োজিক এক সংবাদ সম্মেলনে মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মূলধারার রাজনিিতক মোহাম্মদ এন মজুমদার এ তথ্য জানান। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মজুমদার ফাউন্ডেশনের সেক্রেটারী নুহেল চৌধুরী, ব্রান্ড এম্বেসেডার এম ফাইয়াজুল করিম, ডাইরেক্টর রাশেদ মজুমদার, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, মুক্তিযোদ্ধা আবুল মনসুর, কমিউনিটি এক্টিভিস্ট মো. শামিম মিয়া, মনজুর চৌধুরী জগলুল, জামাল হুসেন, এ ইসলাম মামুন, সোহান আহমেদ টুটুল, নূরে আলম জিকু, আসাদুজ্জামান, জালাল চৌধুরী, এমবি তুষার, কামাল উদ্দিন প্রমুখ।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ এন মজুমদার জানান, মজুমদার ফাউন্ডেশন ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলেও প্রতিষ্ঠানটি অনানুষ্ঠানিকভাবে ২০০৫ সাল থেকে নানাভাবে কমিউনিটি সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির কার্যক্রমের মধ্যে স্বল্প আয়ের লোকদের সিটি হাউজিং প্রাপ্তিতে সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও হেইট ক্রাইম ভিক্টিমদের সহায়তা প্রদান অন্যতম।
মোহাম্মদ এন মজুমদার জানান, প্রবাসী বাংলাদেশী নতুন প্রজন্মকে শিক্ষায় উৎসাহ দেয়ার লক্ষে নতুন শিক্ষা বর্ষ শুরু হবার আগেই ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ করা হচ্ছে। এবার ১ হাজার ছাত্রী-ছাত্রীর মাঝে বিনামূল্যে স্কুল সাপ্লাই বিতরণ করা হবে বলে তিনি জানান।
প্রসঙ্গত: উল্লেখ্য যে, নিউইয়র্কে শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই-আগস্ট সামার ভেকেশান শেষে আগামী ১৩ সেপ্টেম্বর নতুন শিক্ষা বর্ষের ক্লাস শুরু হবে। শিক্ষা বর্ষের শুরতেই ছাত্রী-ছাত্রীদের স্কুল সাপ্লাই একটি অত্যাবশ্যকীয় অনুষঙ্গ। এসকল স্কুল সাপ্লাইর জন্য অভিভাবকদের অনেক অর্থ ব্যয় করতে হয়। ফ্রি স্কুল সাপ্লাইজ বিতরণের মাধ্যমে প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের পাশাপাশি অভিভাকদের অর্থ সাশ্রয়েরও সুযোগ করে দিচ্ছে মানব কল্যাণে নিযোজিত এ সংগঠনটি।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes