নিউইয়র্ক বাংলা বইমেলা ২৯-৩১ অক্টোবর ও ১ নভেম্বর : ‘বই আমার শক্তি, বই আমার মুক্তি’
ইউএসএনিউজঅনলাইন.কম : ৩০-তম নিউইয়র্ক বাংলা বইমেলা ২৯, ৩০, ৩১ অক্টোবর ও ১ নভেম্বর অনুষ্ঠিত হবে। কোভিড-১৯ এর কারণে এ বছরেও বইমেলার অনুষ্ঠানমালা ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। তবে অন-লাইনের পাশাপাশি দর্শকদের উপস্থিতিতে সীমিত আয়োজনে পুস্তক প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা থাকবে। সম্প্রতি মুক্তধারা ফাউন্ডেশনের নির্বাহী কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বছরের বইমেলা যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৫০-তম প্রতিষ্ঠা বার্ষিকীর পাশাপাশি বাংলাদেশ ও ভারতের বাইরে এই বৃহত্তম বাংলা বইমেলার ৩০-তম বার্ষিকী উদযাপন করবে। পরিকল্পিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে স্বাধীনতার ৫০ বছরের মূল্যায়ন, বহির্বিশ্বে অবস্থানরত অভিবাসী বাংলাদেশীদের অবদান ও গত পাঁচ দশকে অভিবাসী লেখকদের সেরা বাংলা বইয়ের পর্যালোচনা। মেলার শেষ দিন, অর্থাৎ ১ নভেম্বর নিবেদিত হবে মুক্তধারা বাংলা বইমেলার ৩০-তম বার্ষিকীর প্রতি। বিগত বছর গুলির মত এবছরেও বাংলা ভাষার একজন শ্রেষ্ঠ লেখককে তাঁর সার্বিক অবদানের স্বীকৃতি হিসাবে মুক্তধারা/জিএফবি সাহিত্য পুরস্কার প্রদান করা হবে।
৩০-তম বাংলা বইমেলার আহ্বায়কের দায়িত্ব পালন করছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত লেখক ড. নুরুন নবী। বিখ্যাত কবি আসাদ চৌধুরী মেলায় উদ্বোধক হিসাবে অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন। দুই বাংলা ও বহির্বিশ্বের উল্লেখযোগ্য সংখ্যক লেখক-বুদ্ধিজীবী মেলার অন-লাইন কার্যক্রমে অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন।

৩০-তম নিউইয়র্ক বাংলা বইমেলার শ্লোগান হলো: ‘বই আমার শক্তি, বই আমার মুক্তি’। মেলার অনুষ্ঠানমালা মুক্তধারার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুক ও ইউটিউবে সরাসরি দেখা যাবে নিউইয়র্ক সময় প্রতিদিন সন্ধ্যা ৭ – ১০টা পর্যন্ত।
জানা গেছে, বাংলাদেশের বিভিন্ন প্রকাশনা সংস্থা বইমেলায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে। অন-লাইন অনুষ্ঠানের পাশাপাশি নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে মেলার প্রতিদিন বিকাল ৫-টা থেকে রাত ১১-টা পর্যন্ত বই প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা থাকবে। নিউইয়র্ক সিটির কোভিড নীতিমালা অনুসরণ করে দর্শকরা ব্যক্তিগতভাবে এই পুস্তক প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ পাবেন।
মেলার প্রস্তুতি ও অনুষ্ঠানমালা সম্বন্ধে বিস্তারিত খবর জানতে মুক্তধারার নিজস্ব ওয়েবসাইট www.nyboimela.org এ চোখ রাখতে অনুরোধ করা হয়েছে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি