Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বিশ্বমন্দার দ্বিতীয় ধাক্কায় ইউরোপ কেঁপে উঠলেও বাংলাদেশ ভাল অবস্থানে – নিউইয়র্কে ড. ইউনূস

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: November 9, 2011 | 1:20 PM

শহীদুল ইসলাম : বিশ্ব অর্থনৈতিক মন্দার দ্বিতীয় ধাক্কায় যেখানে ইউরোপ কেঁপে উঠছে সেখানে বাংলাদেশ ভাল অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশকে সম্ভাবনার দেশ হিসাবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে। গত রবিবার ঈদের দিন সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এসব মন্তব্য করেন তিনি। জাতিসংঘ ফাউন্ডেশনের বার্ষিক সভায় যোগ দিতে ঈদের দিন রবিবার স্থানীয় সময় বিকাল ৫টায় নিউইয়র্কে আসেন ড. ইউনূস।

বাংলাদেশের অর্থনীতির স্থিতি-শীলতার কথা পুনর্ব্যক্ত করে ড. ইউনূস বলেন, রাজনৈতিক  সংস্কৃৃতির পরিবর্তন হলে দেশ আরো এগিয়ে যেতে পারবে। বিশ্বে বাংলাদেশের অবস্থানও সঠিক পথে এগিয়ে যাচ্ছে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের (এমডিজি) ৮টি শর্তের ৬টিতে ইতিমধ্যেই বাংলাদেশ সাফল্য দেখিয়েছে। বাকি দুটির মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে দারিদ্র্য অর্ধেকে নামিয়ে আনা। ২০১৫ সালের মধ্যে বাংলাদেশ সেই লক্ষ্য অর্জনে সক্ষম হবে এটা নিশ্চিত।

দেশের উন্নয়নে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের তাগিদ দিয়ে শান্তিতে নোবেল জয়ী ড. ইউনূস বলেন, শিক্ষা ব্যবস্থার মান নিয়ে যেখানে আমেরিকায় নানা বিতর্ক হচ্ছে,অন্যান্য দেশের চেয়ে আমেরিকা পিছিয়ে যাচ্ছে বলে বলা হচ্ছে, সেখানে আমাদের দেশে এটা নিয়ে কেউ ভাবছে না। কিন্তু ভাবতে হবে। আগামী বিশ্বের জন্য তরুণ প্রজন্মকে তৈরি করতে উপযোগী শিক্ষা ব্যবস্থার কথা ভাবা ছাড়া উপায় নেই। তিনি বলেন, ছাত্র রাজনীতি মানে ছাত্র সংসদগুলোর নির্বাচন অনুষ্ঠান, ছাত্র সংসদগুলো কার্যকর থাকা; কিন্তু এসবের কোন চর্চাই হচ্ছে না।

সম্প্রতি ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর সংস্থা জি-২০ সম্মেলনে যোগদান প্রসঙ্গে অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ড. ইউনূস বলেন, জি-২০ কে স্ফীত করে ৫টি মহাদেশ থেকে পাঁচটি স্বল্পোন্নত দেশকে অন্তর্ভুক্ত করে এর সদস্য সংখ্যা ২৫ এ উন্নীত করার পরিকল্পনা চলছে। স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশ উন্নয়ন সূচকে বিভিন্ন ক্ষেত্র যেমন নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্রঋণ, স্বাস্থ্যখাতে ব্যাপক অগ্রগতি অর্জন করায় এশিয়া থেকে বাংলাদেশ যাতে এর অন্তর্ভুক্ত হয় সে বিষয়ে তিনি সংস্থার বর্তমান চেয়ারম্যান ফ্রান্সকে লিখিতভাবে অনুরোধ করেছেন। আগামী বছর মেক্সিকোতে পরবর্তী সম্মেলনে মেক্সিকো এর সভাপতিত্ব করবে। তাই তিনি ইতিমধ্যেই মেক্সিকোর প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের বিষয়টি উত্থাপন করে রেখেছেন।

ফ্রান্সে জি-২০-র বর্ধিত কার্যক্রমের অংশ হিসাবে জি-২০ ইয়ং এন্টারপ্রেনারদের ৪০০ সদস্যের সম্মেলনে তিনি বক্তা হিসাবে তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে উন্নয়নশীল দেশে আরো বেশি বিনিয়োগের আহ্বান জানান। সরকারের সাথে গ্রামীণ ব্যাংক বা তার সম্পর্ক এবং এ সংক্রান্ত অন্যান্য প্রসঙ্গে জানতে চাইলে ড. ইউনূস বলেন, ‘ঈদের দিন এসব বিষয় নিয়ে আলোচনা না করলেই কী নয়।’

এ সময় আরো উপস্থিত ছিলেন নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের বিদায়ী সভাপতি চৌধুরী সারোয়ারুল হাসান, নবনির্বাচিত সভাপতি মাহফুজুর রহমান,কার্যকরী সদস্য ওয়াজেদ এ খান, সাবেক সাধারণ সম্পাদক শিহাবউদ্দিন কিসলু প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV